গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪২ এএম ২০২৬
টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক
ছবি

ছবি সংগৃহীত

দুবাইয়ে গিয়ে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। অথচ অধিনায়ক এখনও দেশেই। অবশেষে নাজমুল হোসেন শান্তকে নিয়ে সেই অনিশ্চয়তা কেটে গেছে। অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফিস জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন শান্ত। 

এশিয়ান গেমস ক্রিকেট থেকে সরাসরিই দুবাইয়ে যাওয়ার কথা ছিল শান্তর। কিন্তু জাপানে যাওয়ার পর থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। 

সতর্কতা হিসেবে দ্রুত তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, খুব গুরুতর কিছু হয়নি। 

সতর্কতা হিসেবে তবু নিয়ে আরেকটু অপেক্ষা করা হয়। অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস মেলে রোববার। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। 

এরপর আনুষ্ঠানিক ঘোষণাও এলো। দুবাইয়ে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হচ্ছে সোমবার। 

আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শুরু ৯ অক্টোবর। টেস্টের পর এই দুই দলের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

ডিসি/আপ্র/৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইতিহাস তৈরির পথে ‘দৃশ্যম ৩’
০৫ অক্টোবর ২০২৬

ইতিহাস তৈরির পথে ‘দৃশ্যম ৩’

বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির পর থেকেই বক...

নরওয়েকে আবার হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল
০৫ অক্টোবর ২০২৬

নরওয়েকে আবার হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল

ইতিবাচক শুরু করেও আসরে প্রথমবারের মতো পিছিয়ে পড়ল পর্তুগাল। তবে তাদের দুই মিনিটের বেশি আটকে রাখতে পার...

শেষ বলে জয়ের স্বপ্ন ভেঙে বাংলাদেশের শ্রীলঙ্কার কাছে হার
০৫ অক্টোবর ২০২৬

শেষ বলে জয়ের স্বপ্ন ভেঙে বাংলাদেশের শ্রীলঙ্কার কাছে হার

ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্ক...

অস্ট্রেলিয়া সিরিজের আগে সর্তক ইংল্যান্ড
০৫ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে সর্তক ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির ঘাটতি রাখতে চাইছে না ইংল্যান্ড। সফরে তিন ম্যাচের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে