গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইএমএফ ঋণ স্থগিতের খবর ভিত্তিহীন: সরকার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:২১ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৬ এএম ২০২৬
আইএমএফ ঋণ স্থগিতের খবর ভিত্তিহীন: সরকার
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত হয়েছে—গণমাধ্যমে প্রচারিত এমন খবর নাকচ করেছে সরকার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছে। সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার টিমের সঙ্গে এবং বিকালে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

দূতাবাস জানায়, উভয় বৈঠকই ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে হয়েছে। আলোচনায় সরকারের নীতি ও রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার নিয়ে বিস্তারিত কথা হয়। বেশিরভাগ বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে, তবে কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে এবং সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

সরকার জানায়, আইএমএফ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং বর্তমান সরকারের সময়েও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
সানা/আপ্র/১৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই