গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দাম বাড়লেও পাম্পে কমেনি ভিড়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫২ এএম ২০২৬
দাম বাড়লেও পাম্পে কমেনি ভিড়
ছবি

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কমেনি ভিড়। আগের মতোই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন যানবাহন চালকরা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মজীবন।

রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, ভোর থেকেই তেল সংগ্রহে গাড়ির সারি। অনেক চালক আগের রাত থেকেই লাইনে অবস্থান করছেন। তবে সকাল পর্যন্ত অনেক পাম্পে তেল সরবরাহ শুরু না হলেও অপেক্ষা থামেনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে ওঠায় দেশে গত দেড় মাস ধরে জ্বালানি সংকট চলছে। এ পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বাড়িয়েছে, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

রাজধানীর আসাদগেট, পরীবাগ ও আশপাশের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। চালকদের ভাষ্য, অনেকেই রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তেল পাওয়ার নিশ্চয়তা নেই।

কিছু চালক মনে করছেন, দাম বাড়ানোর ফলে মজুতদারি ও সিন্ডিকেট কমতে পারে, এতে পরিস্থিতির উন্নতি হবে। অন্যদিকে অনেকের অভিযোগ, দাম বাড়িয়েও সংকটের সমাধান হয়নি। তাদের মতে, বন্ধ থাকা পাম্পগুলো চালু করে সরবরাহ স্বাভাবিক না করলে ভিড় কমবে না।

নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জনভোগান্তি আরও বাড়তে পারে।

এসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই