গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এ বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪১ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪৯ এএম ২০২৬
এ বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ
ছবি

বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ চলতি বছর ভারতের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ -ছবি সংগৃহীত

বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ চলতি বছর ভারতের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে বলেছে, ১৪ এপ্রিল প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর তথ্য অনুযায়ী বর্তমান মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রাক্কলন করা হয়েছে ২ হাজার ৯১১ মার্কিন ডলার। ভারতের ক্ষেত্রে তা ২ হাজার ৮১২ মার্কিন ডলার হতে পারে।

মাথাপিছু জিডিপি হল একটি দেশের ব্যক্তি প্রতি অর্থনৈতিক উৎপাদনের পরিমাপ। একটি দেশের মোট জিডিপিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়।

উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিগুলোতে গড় মাথাপিছু জিডিপি প্রায় ৭ হাজার ৫০০ ডলার; যেখানে বিশ্বব্যাপী এই গড় প্রায় ১৫ হাজার ৬০০ ডলার।

২০২৫ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৭৫ ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৩৫ ডলারের চেয়ে সামান্য বেশি। তবে ২০২৩ ও ২০২৪ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে ছিল।

আইএমএফের পূর্বাভাস বলছে, ২০২৭ সালে ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৭৪ ডলারে পৌঁছাতে পারে। আর বাংলাদেশের হতে পারে ৩ হাজার ৪৮ ডলারের চেয়ে বেশি।

আইএমএফ-এর প্রক্ষেপণ অনুযায়ী, অন্তত ২০৩১ সাল পর্যন্ত ভারত মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে।

২০২৬ সালে ভারতের সামগ্রিক জিডিপি প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ১০ হাজার কোটি ডলার (৪.১ ট্রিলিয়ন), যা বাংলাদেশের ৫১ হাজার কোটি ডলারের (৫১০ বিলিয়ন) তুলনায় অনেক বেশি।

আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ সাধারণত বছরে দুইবার প্রকাশিত হয়, যেখানে বিশ্ব অর্থনীতি বিশ্লেষণ করে স্বল্প ও মধ্যমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়। আইএমএফ বলছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। ফলে ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ এবং ২০২৭ সালে ৩ দশমিক ২ শতাংশ হতে পারে।
সানা/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই