গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসলামী ব্যাংক পর্ষদ গঠনে ২৪ ঘণ্টা আল্টিমেটাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ১২:০০ এএম ২০২৬
ইসলামী ব্যাংক পর্ষদ গঠনে ২৪ ঘণ্টা আল্টিমেটাম
ছবি

ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ২৪ ঘণ্টার মধ্যে গঠন না করা হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেন ফোরামের আহ্বায়ক নূর উন নবী।

নূর উন নবী বলেন, ব্যাংকের চলমান সংকট নিরসনে গ্রাহকদের পক্ষ থেকে সাত দফা দাবি উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দাবিগুলো যৌক্তিক বলে স্বীকার করলেও বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নূর উন নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সৎ, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। তিনি জানান, ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে। এ ছাড়া ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, লুণ্ঠিত অর্থ উদ্ধার, এস আলমের সম্পদ বাজেয়াপ্ত করা এবং ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের মাধ্যমে ‘লুটেরাদের পুনর্বাসনের সুযোগ’ বন্ধ করার দাবি জানানো হয়।

সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিও জানায় গ্রাহক ফোরাম।

আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সানা/কেএমএএ/আপ্র/২২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই