গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার সুপারিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫০ এএম ২০২৬
ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার সুপারিশ
ছবি

রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক হয় -ছবি সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ এবং অবসর ও কল্যাণ সুবিধার আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে কমিটি।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ ও নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্যরা অংশ নেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনসংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।

অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধের ক্ষেত্রে হজযাত্রী এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে কমিটি। অর্থপ্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য অর্থ পর্যায়ক্রমে পরিশোধের কথাও বলা হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়। চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে কমিটিকে জানিয়েছে এনটিআরসিএ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যক্রম পর্যালোচনা করে ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যবই ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কার্যক্রম এবং নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থানও বৈঠকে তুলে ধরা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন এবং প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএর সিদ্ধান্ত উপস্থাপন করা হয়। এসব নিবন্ধনধারী শিক্ষককে সরকারের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। কারিগরি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবি এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সানা/কেএমএএ/আপ্র/৮/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বেরোবিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের উদ্বোধন
০৮ নভেম্বর ২০২৬

বেরোবিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের উদ্বোধন

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্র...

দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসায় বড় ছাড়ের প্রস্তাব
০৮ নভেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসায় বড় ছাড়ের প্রস্তাব

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির পরিকল্পনা করছে দক্ষিণ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় শেষ আজ
০৮ নভেম্বর ২০২৬

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় শেষ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় শেষ হচ্ছে আজ রোববার (৮ নভেম্...

কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি, হামলার তদন্ত দাবি শিক্ষার্থীদের
০৭ নভেম্বর ২০২৬

কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি, হামলার তদন্ত দাবি শিক্ষার্থীদের

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ক্যাম্পাসে মধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে