গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
ছবি

সালাহউদ্দিন নোমান চৌধুরী -ছবি সংগৃহীত

বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। রোববার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বলে জানা গেছে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই দায়িত্বে নিয়োগ পাওয়ার আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এ কূটনীতিক দীর্ঘ কর্মজীবনে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


সানা/কেএমএএ/আপ্র/৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংসদের চতুর্থ অধিবেশন শুরু সোমবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
০৮ নভেম্বর ২০২৬

সংসদের চতুর্থ অধিবেশন শুরু সোমবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সাপ...

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে রাষ্ট্রপতির আহ্বান
০৮ নভেম্বর ২০২৬

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে রাষ্ট্রপতির আহ্বান

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করা, সক্ষমতা বাড়ানো, উৎপাদিত পণ্যে...

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে নির্বাচিত ৩০০
০৮ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে নির্বাচিত ৩০০

মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে চাকরির সুযোগ পেতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন কর্মী নির্বাচিত হ...

রাজধানীতে স্কুল বাসে আগুন, ঢাবিসহ ছয় স্থানে বিস্ফোরণ
০৮ নভেম্বর ২০২৬

রাজধানীতে স্কুল বাসে আগুন, ঢাবিসহ ছয় স্থানে বিস্ফোরণ

রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা অব্যাহত রয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভাটার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে