গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

পুরুষ ললিপপের মতো: পারশা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
পুরুষ ললিপপের মতো: পারশা
ছবি

ছবি সংগৃহীত

বিয়ের খবর প্রকাশ্যে এনেই আলোচনায় এসেছিলেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। তবে বরের পরিচয় প্রকাশে এখনো আগ্রহী নন তিনি। বিয়ের ছবি প্রকাশ করলেও কৌশলে ফুল দিয়ে আড়াল করেছেন জীবনসঙ্গীর মুখ। 

এবার সেই রহস্য আরও বাড়িয়ে স্বামীকে নিয়ে সামাজিক মাধ্যমে দিয়েছেন এক রসাত্মক মন্তব্য। পুরুষকে ললিপপের সঙ্গে তুলনা করে লিখেছেন, মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য! বরের সঙ্গে মুখ আড়াল করা একটি ছবি প্রকাশ করে পারশা লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। 

 

খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান।’ মজার ছলে আরও লেখেন, ‘এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। 

স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’


পারশার এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নতুন আলোচনা। 

বিশেষ করে স্বামীর পরিচয় আড়ালে রাখা এবং তাকে নিয়ে এমন রসাত্মক মন্তব্য- দুই বিষয়ই কৌতূহল বাড়িয়েছে অনুসারীদের। এর আগে গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান এই শিল্পী। 

 

ছবিতে বরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও ফুল দিয়ে পুরোপুরি আড়াল করা ছিল তার মুখ। লাল পোশাকে বিয়ের সাজে ধরা দেন পারশা। তবে জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি। পারশা জানিয়েছিলেন, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আকদ সম্পন্ন হয়েছে। 

তবে ভিসা জটিলতার কারণে ওই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি গায়িকার পরিবারের সদস্যরা। অন্যদিকে বরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

স্বামীর পরিচয় গোপন রাখার কারণ জানিয়ে গণমাধ্যমকে পারশা বলেন, ‘আমি যদি নাম বলি, তাহলে সবাই তাকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না। আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাকে ‘প্রিয়’ বলে ডাকি, সেও আমাকে ‘প্রিয়’ বলে।’


নিজেদের পরিচয়ের গল্পও জানিয়েছেন এই গায়িকা। 

 

প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান পারশা। তার সিদ্ধান্তে পরিবারেরও কোনো আপত্তি ছিল না। 

 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে পরিচিতি পান পারশা মাহজাবিন। এরপর সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দেন এই জেন-জি শিল্পী। বিয়ের খবর প্রকাশের পর এবার স্বামীকে নিয়ে তার রহস্যময় মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে তাকে।

ডিসি/আপ্র/৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
০৮ নভেম্বর ২০২৬

প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’

২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্...

সুইজারল্যান্ডে পুরস্কৃত বাংলাদেশের ‘অ্যানি’
০৮ নভেম্বর ২০২৬

সুইজারল্যান্ডে পুরস্কৃত বাংলাদেশের ‘অ্যানি’

সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার জিতেছে মিনিসিরিজ ‘অ্যানি’।...

এবার তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই
০৮ নভেম্বর ২০২৬

এবার তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই

মানহানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (০৮ নভেম্বর) ঢাকার মেট্রো...

‘আমি জিতলে বাংলাদেশ জিতবে’, বিশ্বমঞ্চে মাহি
০৮ নভেম্বর ২০২৬

‘আমি জিতলে বাংলাদেশ জিতবে’, বিশ্বমঞ্চে মাহি

‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো’—পরিবারের কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই এখন সামিরা খান ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে