গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
ছবি

ছবি সংগৃহীত

২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নতুন সিনেমাটির নাম ‘ভেন্টিলেটর ২’। প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্সের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। 

 

এতে আবারও পরিচালকের দায়িত্বে ফিরছেন রাজেশ মাপুসকর। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে অভিনয়শিল্পী ও গল্পের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ইনস্টাগ্রামে সিনেমাটির ঘোষণা দিয়ে মূল সিনেমার স্মৃতিচারণা করেন প্রিয়াঙ্কা। 

পাশাপাশি প্রযোজক হিসেবে তার যাত্রায় ‘ভেন্টিলেটর’-এর গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। অর্থবহ গল্প নিয়ে কাজ করার লক্ষ্য থেকেই পার্পল পেবল পিকচার্স প্রতিষ্ঠা করেছিলেন বলে জানান অভিনেত্রী। 

ঘোষণার সঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, দ১০ বছর আগে পার্পল পেবল পিকচার্সের মাধ্যমে আমি এমন কিছু গল্প বলতে চেয়েছিলাম, যেগুলোর বিশেষ অর্থ রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের জন্য দভেন্টিলেটর’ ছিল তেমনই একটি গুরুত্বপূর্ণ গল্প। এক দশক পর আমরা আরও অনেক কিছু নিয়ে সেই গল্পে ফিরে আসছি।’ 

 

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ভেন্টিলেটর’ সিনেমাটি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল।

ডিসি/আপ্র/৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পুরুষ ললিপপের মতো: পারশা
০৮ নভেম্বর ২০২৬

পুরুষ ললিপপের মতো: পারশা

বিয়ের খবর প্রকাশ্যে এনেই আলোচনায় এসেছিলেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। তবে বরের পরিচ...

সুইজারল্যান্ডে পুরস্কৃত বাংলাদেশের ‘অ্যানি’
০৮ নভেম্বর ২০২৬

সুইজারল্যান্ডে পুরস্কৃত বাংলাদেশের ‘অ্যানি’

সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার জিতেছে মিনিসিরিজ ‘অ্যানি’।...

এবার তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই
০৮ নভেম্বর ২০২৬

এবার তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই

মানহানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (০৮ নভেম্বর) ঢাকার মেট্রো...

‘আমি জিতলে বাংলাদেশ জিতবে’, বিশ্বমঞ্চে মাহি
০৮ নভেম্বর ২০২৬

‘আমি জিতলে বাংলাদেশ জিতবে’, বিশ্বমঞ্চে মাহি

‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো’—পরিবারের কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই এখন সামিরা খান ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে