গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৫০ এএম ২০২৬
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি আছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয় এবং নতুন করে প্রশ্ন তৈরিরও কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার প্রশ্নপত্র এরইমধ্যে তৈরি হয়ে গেছে। প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি রয়ে গেছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগ নেই।

তিনি আরো জানান, এখন পরীক্ষা ব্যবস্থাপনা কীভাবে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সেই বিষয়টিতেই মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য প্রয়োজনীয় আইনগত ও বিধিবিধানের দিকগুলোও পর্যালোচনা করা হচ্ছে।

পরীক্ষা পদ্ধতি বা অন্যান্য বিষয়ে শিক্ষকদের উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষকদের যেসব দাবি বা উদ্বেগের জায়গা রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করবো এবং সমাধানের উদ্যোগ নেবো। আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের গঠনমূলক মতামতকে স্বাগত জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, আপনারা যারা শিক্ষার সঙ্গে জড়িত, তারা সবসময় আমাদের পরামর্শ দিতে পারেন। আমরা সেগুলোকে গুরুত্বের সঙ্গে দেখবো।

উল্লেখ্য, সম্প্রতি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই প্রশাসনের অধীন এটিই প্রথম বড় কোনো পাবলিক পরীক্ষা হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়েছে।

এসি/আপ্র/২৬/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই