গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, যত আসন তত ভর্তিচ্ছু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৫ এএম ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, যত আসন তত ভর্তিচ্ছু
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির পরীক্ষা আজ। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহু নির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সারা দেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু।

আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১ বিভাগে ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে শূন্য আসন ও ভর্তিচ্ছু প্রায় সমান। সেই হিসাবে পাস করলেই শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাওয়ার কথা।

তবে সরকারি ও বেসরকারি কলেজে পৃথকভাবে ভর্তির আবেদন নেওয়ায় সেই সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি কলেজগুলোতে আসন কম থাকলেও আবেদন জমা পড়েছে বেসরকারি কলেজের চেয়ে চারগুণ। ফলে অসংখ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের ৮৮০টি কলেজের মধ্যে ৩৭৫টি সরকারি কলেজ। এসব সরকারি কলেজে শূন্য আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি। আর ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি।

বেসরকারি কলেজের তুলনায় সরকারি কলেজে প্রায় চারগুণ বেশি আবেদন জমা পড়েছে। ৩৭৫টি সরকারি কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থী। আর ৫০৫টি বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে মাত্র ৫৮ হাজার ৯১৯টি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রে প্রস্তুতি শেষ করা হয়েছে। কেউ কোনো ধরনের জালিয়াতি ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি করলে বহিষ্কারসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ২০২৫ সালের আগে মাঝে ৮ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী করা হতো। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট-পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়টিতে পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।

এসি/আপ্র/২৫/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশে নতুন সময় জানালো অধিদপ্তর
১৯ মে ২০২৬

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশে নতুন সময় জানালো অধিদপ্তর

প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির আগে প্রকাশ...

ঈদ-গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি
১৯ মে ২০২৬

ঈদ-গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২...

মিড-ডে মিলে মায়েদের তদারকিতে ‘গার্ডিয়ান কমিটি’
১৮ মে ২০২৬

মিড-ডে মিলে মায়েদের তদারকিতে ‘গার্ডিয়ান কমিটি’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগের পর শিক...

২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী
১৭ মে ২০২৬

২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে