গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

ঢাকায় কাল শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৮ এএম ২০২৬
ঢাকায় কাল শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন
ছবি

ছবি সংগৃহীত

ঢাকায় ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক-নির্দেশনা’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি)। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৫ জানুয়ারি এ সম্মেলনের পর্দা নামবে।

বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা ও সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলন করা হচ্ছে।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

এদিকে, তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন।

সম্মেলনে সার্কভুক্ত দেশের ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মন্ত্রণালয়ের সচিব, ইউজিসির সদস্য, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনীতিক, মন্ত্রণালয়, ইউজিসি, হিট প্রকল্প ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

ইউজিসি জানায়, সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের ইউজিসি নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন, ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষার রূপান্তর এবং উচ্চশিক্ষা খাতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন ও মতবিনিময় করা হবে।

৮ সেশনের সম্মেলনে যা থাকছে
আটটি সেশনের এ সম্মেলনের প্রথম দিনে ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস’ এবং ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: রিসার্চ, ইনোভেশন, সাসটেইনেবিলিটি অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক দুটি সেশন থাকবে।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ‘ইমার্জিং ইস্যুজ ইন হায়ার এডুকেশন: এআই ইন্টিগ্রেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড স্মার্ট লার্নিং ইকোসিস্টেম’; ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: এনহ্যান্সিং গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’; ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: কো-অপারেশন, কোলাবরেশন অ্যান্ড নেটওয়ার্কিং’; ‘স্টেকহোল্ডারস ডায়ালগ অন হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন: ভয়েস অব দ্য সিভিল সোসাইটি’ এবং ‘ডায়ালগ উইথ ভাইস-চ্যান্সেলরস: হিট প্রজেক্ট ইন পার্সপেকটিভ’ শীর্ষক সেশন।

সম্মেলনের শেষদিনে অনুষ্ঠিত হবে ‘জেন্ডার ইন হায়ার এডুকেশন: কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেশন। সমাপনী পর্বে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণা করা হবে।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

৪০ দিন পর আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে নতুন নির্দেশনা
২৯ মার্চ ২০২৬

৪০ দিন পর আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে নতুন নির্দেশনা

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে প্রায় ৪০ দিন পর আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক ও...

দীর্ঘ ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
২৮ মার্চ ২০২৬

দীর্ঘ ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে প্রায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক...

ডিসেম্বরে হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
২৫ মার্চ ২০২৬

ডিসেম্বরে হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার বিষয়স...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা
২৫ মার্চ ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা

সারা দেশের শহর ও গ্রামাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে