গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সমালোচনার পর বিতর্কিত শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:১২ এএম ২০২৬
সমালোচনার পর বিতর্কিত শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন
ছবি

ছবি সংগৃহীত

সমালোচনার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী থেকে একটি বিতর্কিত শিল্পকর্ম সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১০ আগস্ট) সকালে শিল্পকর্মটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক এসএম কামরুজ্জামান।

এসএম কামরুজ্জামান বলেন, “ছবিগুলো আগে থেকে পর্যালোচনা করা হয়নি বলেই এ ধরনের জটিলতা তৈরি হয়েছিল। প্রশাসন কোনো বিতর্কিত বিষয়কে কখনোই প্রশ্রয় দেবে না।”

রোববার সকাল থেকে শুরু হওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনীর একটি শিল্পকর্মকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়।

শিল্পকর্মটিতে একটি হাতের মুষ্ঠিতে ধরা দাঁড়িপাল্লা দেখা যায়। পাল্লার একপাশে লাল রঙে ‘৭১’ এবং অন্য পাশে কালচে রঙে ‘২৪’ লেখা ছিল। ‘২৪’ লেখা পাল্লাটি কিছতা নিচের দিকে ঝুঁকে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, এতে একাত্তরের মুক্তিযুদ্ধের চেয়ে চব্বিশের ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে-এমন একটি ইঙ্গিত তৈরি হচ্ছিল।

বিতর্কের পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে এবং শিল্পকর্মটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক প্রদর্শনীটি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে আর্ট ক্যাম্পে আঁকা বিভিন্ন মাধ্যমের প্রায় ৮০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১০/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম
১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচনে নতুন নিয়ম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ ন...

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই