গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফাহমিদা নবী–সজীব দাসের একসঙ্গে ৪০ নতুন গান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:২৬ এএম ২০২৬
ফাহমিদা নবী–সজীব দাসের একসঙ্গে ৪০ নতুন গান
ছবি

ফাহমিদা নবী

একসঙ্গে ৪০টি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব দাস। ইতিমধ্যে গানগুলোর অডিও রেকর্ডিং শেষ হয়েছে। এখন গানগুলোর সংগীতচিত্র নির্মাণ করে ধারাবাহিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফাহমিদা নবী।

নতুন গানগুলোর প্রকাশ শুরু হচ্ছে গোলাম মোরশেদের কথায় ‘ভালোবাসা চাইতে গেলে’ গানটি দিয়ে। এরই মধ্যে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

ফাহমিদা নবী বলেন, “লাকী আখান্দ ভাইয়ের শিষ্য সজীব একজন প্রচ্ছন্ন গানপাগল মানুষ। প্রচারের আড়ালে থেকে কাজ করে যেতে ভালোবাসেন তিনি। তাঁর সঙ্গে আমার সংগীতের বোঝাপড়া দারুণ। ৪০টি গান নিয়ে আমরা দুজনেই খুব আশাবাদী।”

সংগীত পরিচালক সজীব দাস বলেন, “ফাহমিদা আপার মতো গুণী শিল্পী আমার ওপর আস্থা রাখছেন, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। সব সময় তাঁর জন্য সেরা সুরটা উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করছি, এই নতুন গানগুলোও শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”

এর আগে ফাহমিদা নবীর কণ্ঠে ও সজীব দাসের সুরে ২০টি গান প্রকাশিত হয়েছে। গানগুলো শ্রোতাদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে। তাঁদের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ২০১৯ সালের ‘চোখের কার্নিশে’, ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’।

এবার আরও ৪০টি নতুন গান নিয়ে এই জুটির দীর্ঘ সংগীতযাত্রায় নতুন সংযোজন হতে যাচ্ছে।
সানা/আপ্র/১৫/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই