গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চুমু ছাড়াই ইমরানের একক দাপটে শতকোটি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:০৯ এএম ২০২৬
চুমু ছাড়াই ইমরানের একক দাপটে শতকোটি
ছবি

ছবি সংগৃহীত

একসময় পর্দায় নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কারণে বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন ইমরান হাশমি। তার চুম্বন দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে সময়ের সঙ্গে সেই পরিচিতি অনেকটাই পেছনে পড়ে গেছে। এবার কোনো চুম্বন দৃশ্য ছাড়াই ক্যারিয়ারের সবচেয়ে বড় একক সাফল্য পেলেন এই অভিনেতা।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ ছবির প্রায় ১৯ বছর পর এসেছে এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। ইমরান হাশমির ক্যারিয়ারে প্রথম একক নায়ক হিসেবে অভিনীত ছবি হিসেবে এটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। শুধু তাই নয়, প্রথম সপ্তাহেই ভারতের বাজারে ছবিটির আয় ছাড়িয়েছে ১১১ কোটি রুপি।

সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করে ২৩ কোটি ৪০ লাখ রুপি। দ্বিতীয় দিনেও আয় ছিল ২৩ কোটি ৪০ লাখ রুপি। তৃতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৩৪ কোটি ৯ লাখ রুপিতে। এরপর রোববার ২৬ কোটি ৮২ লাখ, সোমবার ১০ কোটি ৬ লাখ, মঙ্গলবার ১০ কোটি ২৬ লাখ এবং বুধবার ৭ কোটি রুপি আয় করে ছবিটি।

সব মিলিয়ে ভারতে ‘আওয়ারাপন ২’-এর আয় দাঁড়িয়েছে ১১১ কোটি ৬৩ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে বলেও জানা গেছে।

এই সাফল্য ইমরান হাশমির ক্যারিয়ারে বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে একক নায়ক হিসেবে এত বড় বক্স অফিস সাফল্য পাননি তিনি। ২০২৩ সালের ‘টাইগার থ্রি’তে সালমান খানের সঙ্গে অভিনয় করে বড় অঙ্কের ব্যবসা করেছিলেন ইমরান। তবে সেই ছবিতে সালমানের তারকাখ্যাতিও সাফল্যের বড় কারণ ছিল। এবার পুরো ছবির ভার নিজের কাঁধে নিয়ে বক্স অফিসে এমন সাফল্য পেলেন তিনি।

‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় নিজের পুরোনো দাপট ফিরে পেলেন ইমরান। গত কয়েক বছরে সিনেমা ও সিরিজে নিয়মিত দেখা গেলেও আগের মতো আলোচনার কেন্দ্রে ছিলেন না তিনি। ফলে দর্শক ইমরান হাশমিকে ভুলতে বসেছেন কি না, এমন প্রশ্নও উঠেছিল। এবার ছবিটির বক্স অফিস সাফল্য সেই প্রশ্নের জবাব দিয়েছে।

ব্যবসার দৌড়ে ইমরান পেছনে ফেলেছেন সানি দেওলের ‘বায়োটারা ১৯৪৭’কেও। ‘আওয়ারাপন ২’ যেখানে মুক্তির কয়েক দিনের মধ্যেই ১০০ কোটির মাইলফলক পেরিয়েছে, সেখানে সানি দেওলের ছবিটি এখনো সেই গণ্ডি থেকে বেশ দূরে।

ইমরানের এই সাফল্যে উচ্ছ্বসিত তার স্ত্রী পরভিনও। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সাফল্য নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তার ভাষ্য, এই জায়গায় পৌঁছাতে ইমরানের ২৩ বছর লেগেছে। দীর্ঘ এই সময়ে ধৈর্য, অধ্যবসায়, আস্থা, আত্মনিবেদন, আশীর্বাদ ও প্রার্থনা ছিল তার সঙ্গী। কখনো কোনো শুক্রবার তাকে আনন্দ দিয়েছে, আবার কোনো শুক্রবার এসেছে হতাশা ও মন ভাঙার বার্তা নিয়ে। কিন্তু কোনো কিছুই তাকে থামাতে পারেনি।

ক্যারিয়ারের ২৩ বছর পর ‘আওয়ারাপন ২’-এর সাফল্য তাই ইমরান হাশমির জন্য শুধু একটি ছবির ব্যবসায়িক সাফল্য নয়; এটি বড় পর্দায় তার নতুন করে নিজেকে প্রমাণ করার গল্পও। আর সেই কারণেই বলিউডে নতুন করে আলোচনায় এসেছে—‘সিরিয়াল কিসার’ এবার চুমু ছাড়াই দেখালেন নিজের আসল ম্যাজিক।

এসি/আপ্র/২০/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই