গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিকড়ের টানে চা-শিল্পীদের ‘মুল্লুক’ গান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০২:২২ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৩৩ এএম ২০২৬
শিকড়ের টানে চা-শিল্পীদের ‘মুল্লুক’ গান
ছবি

নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা

চা-বাগানের শ্রমজীবী মানুষের ইতিহাস, শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা ও পরিচয়ের সন্ধানকে উপজীব্য করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘মুল্লুক’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের চতুর্থ পরিবেশনা হিসেবে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে প্রকাশিত হয়েছে।

গানটির ভাবনায় রয়েছে প্রায় এক শতাব্দী আগের চা-শিল্পীদের জীবনসংগ্রাম এবং ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’। কাজের সন্ধানে নিজভূমি ছেড়ে দূরদেশে চলে যাওয়া মানুষের জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজেদের মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাও উঠে এসেছে এতে।

পুরোনো লোকগানের সঙ্গে নতুন কথার সংযোজন করেছেন শিবু কুমার শীল। গানটির সুর ও সংগীতায়োজনেও যুক্ত ছিলেন তিনি। চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতির কণ্ঠে গানটি পেয়েছে প্রাণ। তাঁদের পরিবেশনার সঙ্গে যুক্ত হয়েছে মেঘদলের সংগীত। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ঢোলের ছন্দও রাখা হয়েছে গানের আয়োজনে।

কোক স্টুডিও বাংলা জানিয়েছে, ‘মুল্লুক’-এর মধ্য দিয়ে শুধু অতীতের কোনো আন্দোলন বা চা-শিল্পীদের ইতিহাস নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা শিকড়ের টান এবং সুন্দর ভবিষ্যতের প্রত্যাশাকেও তুলে ধরা হয়েছে।

চা-বাগানের মানুষের মুখে মুখে দীর্ঘদিন ধরে বেঁচে থাকা লোকগানকে আধুনিক সংগীতের আবহে নতুনভাবে উপস্থাপন করাই গানটির অন্যতম বৈশিষ্ট্য। অতীতের সংগ্রাম, মাটির প্রতি টান ও পরিচয়ের প্রশ্নকে একসূত্রে গেঁথে ‘মুল্লুক’ হয়ে উঠেছে চা-শিল্পীদের শিকড়ের গল্প বলার একটি নতুন সংগীতপ্রয়াস।
সানা/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই