গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হলিউডের ‘ওয়াক অব ফেমে’ সাফা কবির

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৪৯ এএম ২০২৬
হলিউডের ‘ওয়াক অব ফেমে’ সাফা কবির
ছবি

সাফা কবির

বিশ্ব বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানগুলোর একটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ‘হলিউড ওয়াক অব ফেম’। বিখ্যাত এই ফুটপাতে বিশ্বখ্যাত তারকাদের নাম ও তারকা খোদাই করে সম্মান জানানো হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বহুল কাঙ্ক্ষিত সেই স্থানে ঘুরে এলেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী ও মডেল সাফা কবির।


শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন সাফা কবির। ছবিগুলোতে দেখা যায়, হলুদ রঙের পোশাকে ‘ওয়াক অব ফেমে’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের নামের স্মারকের পাশে বসে আছেন তিনি। 

শৈশব থেকেই মাইকেল জ্যাকসনের অন্ধ ভক্ত সাফা জানান, বিখ্যাত এই স্থানে পা রাখার পর থেকেই তাঁর মূল উদ্দেশ্য ছিল প্রিয় সংগীতশিল্পীর নামটি খুঁজে বের করা। অবশেষে সেই স্মারকের দেখা পেয়ে তিনি দারুণ আবেগপ্লুত ও আনন্দিত হন এবং মুহূর্তটিকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।


উল্লেখ্য, ছোটপর্দার কাজ আগের চেয়ে অনেকটাই কমিয়ে দিয়েছেন সাফা কবির। এখন মূলত বিশেষ দিবস ও প্রধান উৎসব কেন্দ্রিক কাজগুলোতেই দেখা যায় তাঁকে। গত কোরবানি ঈদে তাঁর অভিনয় করা কয়েকটি একক নাটক মুক্তি পেয়েছিল, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই