গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানি মামলা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:২৩ এএম ২০২৬
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানি মামলা
ছবি

ছবি সংগৃহীত

চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলে মন্তব্য করায় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন। প্রতিষ্ঠানটির দাবি, নোরার মন্তব্যের কারণে তাদের ব্যবসায়িক সুনাম ও আর্থিক ক্ষতি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণের সময় তিনি উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে প্রকাশ করেন।

ভিডিওতে নোরা উড়োজাহাজটিকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ অর্থাৎ প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করেন।

নোরার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ডিউনস এভিয়েশন। প্রতিষ্ঠানটির অভিযোগ, তার মন্তব্য ছিল বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন এবং এর পেছনে কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তবভিত্তিক তথ্য ছিল না।

বুকিং কমেছে ১৫ থেকে ২০ শতাংশ

ডিউনস এভিয়েশনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার নেতিবাচক মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতিও হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, নোরার মন্তব্যের পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে। একই সঙ্গে ফ্লাইট বাতিলের হারও বেড়েছে।

এ কারণে ক্ষতিপূরণ হিসেবে নোরার কাছে ৩ কোটি রুপি দাবি করেছে ডিউনস এভিয়েশন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিও ও আনুষঙ্গিক বিষয়বস্তু সরিয়ে ফেলা এবং প্রকাশ্যে নোরার কাছে ব্যাখ্যা দেওয়ার দাবিও জানানো হয়েছে।

ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসি/আপ্র/০৮/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই