গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা
ছবি

ছবি সংগৃহীত

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক যাত্রার পর একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ৬২তম শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি।


শিকাগো উৎসব কর্তৃপক্ষ প্রকাশিত আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতার ১৩টি সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এই বিভাগে রুবাইয়াত হোসেনের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জাপানের রিউসুকে হামাগুচি, হিরোকাজু কোরে-এদা এবং দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-দংয়ের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতাদের সিনেমা। 

 

আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে হামাগুচির ‘অল অব আ সাডেন’, কোরে-এদার ‘লুক ব্যাক’, লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’, রাদু জুদের ‘দ্য ডায়েরি অব আ চেম্বারমেইড’, ভ্যালেস্কা গ্রাইজবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’, ক্লিও বার্নার্ডের ‘আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং’ এবং মেরিটসেল কোলেল আপারিসিওর ‘ফার ফ্রম দ্য ট্রিজ’সহ মোট ১৩টি সিনেমা। এ বিভাগে সেরা সিনেমার জন্য দেওয়া হবে গোল্ড হুগো পুরস্কার।


এবারের শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২৫ অক্টোবর। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতামূলক বিভিন্ন বিভাগে মোট ২৫টি উত্তর আমেরিকা অথবা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রদর্শিত সিনেমা রয়েছে। পুরো উৎসবের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর। 

শিকাগোর আগে গত মাসগুলোতেও আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের খবর এসেছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’কে ঘিরে। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে সিনেমাটি প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়ে। ভেনিসের পর সিনেমাটি জায়গা করে নেয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।

 


টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর তিনটি প্রদর্শনী রয়েছে। ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং ১৭ সেপ্টেম্বর রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্সের সিনেমা-৪-এ প্রদর্শিত হবে সিনেমাটি। 

 

এরপর ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে স্কশিয়াব্যাংক থিয়েটারের সিনেমা-৭-এ হবে তৃতীয় প্রদর্শনী। সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার এই সিনেমায় অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে সৌন্দর্য, নারীত্ব, বিয়ে এবং সমাজের প্রত্যাশার মতো বিষয় উঠে এসেছে। 

 

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন চৌধুরী করিম। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

ডিসি/আপ্র/১৬/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ
১৬ সেপ্টেম্বর ২০২৬

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বলিউডি পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার দুই পর্বই ‘কাঁপিয়ে দিয়েছে’। দর্শকরা সিনেমাটি নিয়ে প্রশং...

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা
১৬ সেপ্টেম্বর ২০২৬

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা

মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার পর মার্কিন র‌্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের ‘লুপ’ সফর থেকে বাদ দেওয়া...

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে মানুষের কাছে...

নারীদের উদ্দেশে সাফা কবির, নিজের জায়গা তৈরি করো
১৬ সেপ্টেম্বর ২০২৬

নারীদের উদ্দেশে সাফা কবির, নিজের জায়গা তৈরি করো

শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা সাফা কবিরের। ছোট পর্দায় নিজের উপস্থিতি দিয়ে পরিচিতি ও জনপ্রিয়তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই