গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড
ছবি

প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরিতে ডেভিড রাশের সময় লেগেছে গড়ে ৮ দশমিক ৬৭ সেকেন্ড -ছবি ইউটিউব ভিডিও থেকে

শৈশবে কাগজ ভাঁজ করে উড়োজাহাজ বানানোর স্মৃতি অনেকেরই আছে। বয়স বাড়ার সঙ্গে সেই খেলাধুলার স্মৃতি হারিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ কাগজের উড়োজাহাজ বানানোর সেই শৈশবের আনন্দকেই নিয়ে গেছেন বিশ্ব রেকর্ডের মঞ্চে। এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে ওয়াইএমসিএর র‌্যাকেটবল কোর্টে গত ৩০ মে এ রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। এক ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক কাগজের উড়োজাহাজ বানানোর লক্ষ্য নিয়ে শুরু করা সেই প্রচেষ্টায় তিনি ৪১৫টি উড়োজাহাজ তৈরি করেন। প্রতিটি উড়োজাহাজ বানাতে তাঁর গড়ে সময় লেগেছে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।

এ সাফল্যের মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারো নিজের নাম তুলেছেন ডেভিড রাশ। এর আগে তিনি ২০০টির বেশি বিশ্ব রেকর্ড গড়েছেন। ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস রেকর্ড গড়ার মালিক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

তবে নতুন রেকর্ডটি গড়া মোটেই সহজ ছিল না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরির সময় সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে তাঁকে। শুধু নির্দিষ্ট নিয়মে উড়োজাহাজ তৈরি করলেই হয়নি, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত দূরত্ব অতিক্রম করেছে কি না, সেটিও নিশ্চিত করতে হয়েছে।

ফলে পুরো প্রক্রিয়ায় দ্রুততার পাশাপাশি নির্ভুলতা ও সমন্বয়ও ছিল গুরুত্বপূর্ণ। এ কাজে ডেভিড রাশকে সহায়তা করেছেন একটি দল। অনলাইনে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাঁর সহকারীরা কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব পালন করেছেন।

এক ঘণ্টায় ৪১৫টি উড়োজাহাজ তৈরির রেকর্ড গড়ার পরও থেমে থাকতে চান না ডেভিড রাশ। এবার তাঁর লক্ষ্য আরো দ্রুত কাগজের উড়োজাহাজ তৈরি ও ছোড়ার রেকর্ড ভাঙা। বর্তমানে এ রেকর্ড ৪ দশমিক ৫৪ সেকেন্ডের। তথ্যসূত্র: ইউপিআই


সানা/ডিসি/আপ্র/১৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুদ্ধাপরাধে কসোভোর সাবেক প্রেসিডেন্ট থাচির ২৫ বছরের সাজা
১৬ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধাপরাধে কসোভোর সাবেক প্রেসিডেন্ট থাচির ২৫ বছরের সাজা

কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছ...

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
১৬ সেপ্টেম্বর ২০২৬

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্...

অন্য নারীর সঙ্গে প্রেমিক, গাড়ির বনেটে তরুণী
১৬ সেপ্টেম্বর ২০২৬

অন্য নারীর সঙ্গে প্রেমিক, গাড়ির বনেটে তরুণী

প্রেমিক অন্য এক নারীর সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছেন—এমন খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তার গাড়ির বনেটে উঠে প...

মক্কার আকাশে হুথির ড্রোন, ধ্বংস করলো সৌদি
১৬ সেপ্টেম্বর ২০২৬

মক্কার আকাশে হুথির ড্রোন, ধ্বংস করলো সৌদি

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপের অভিযোগ উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই