গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের আসরে প্রভা!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৪ এএম ২০২৬
বিয়ের আসরে প্রভা!
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পুরোপুরি সক্রিয়। নিয়মিত পোস্ট করে অনুসারীদের সঙ্গে কানেক্টেড থাকেন অভিনেত্রী। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করলেন প্রভা। তাতে দেখা গেল, বিয়ের আসরে তিনি। 

সেজেও আছেন বধূ। কারণ কী?


ছবিতে দেখা যায়, সনাতন ধর্মের রীতি অনুসারে বধূ সেজেছেন প্রভা। একটি বাড়ির উঠোনে সাজানো বিয়ের আসর। ওপরে রঙিন কাগজের সুতো টানানো, রয়েছে কলাগাছও। এছাড়া বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও রাখা আছে আসরে। সেখানেই লাল শাড়ি পরে বসে রয়েছেন প্রভা। মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা পলা।


কিন্তু এই আয়োজনের কারণ কী? সেটা পরিষ্কার না করলেও কিছুটা ইঙ্গিত দিলেন প্রভা। ক্যাপশনে লিখলেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’ প্রভার মন্তব্যটি থেকেই স্পষ্ট, তিনি অভিনয়ের জন্য এমন সাজ নিয়েছেন। 

তবে এটি কোন কনটেন্টের শুটিংয়ের দৃশ্য, তা অভিনেত্রী জানাননি। 

প্রসঙ্গত, কিছুদিন আগে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। এর অনেকখানি শুটিং সম্পন্ন। 

বাকিটুকু এ সপ্তাহে হওয়ার কথা শোনা যাচ্ছে। এটা ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামেও একটি সিনেমা তার হাতে রয়েছে। 

দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

ডিসি/আপ্র/২৭/০৯/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’
২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’

অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়া পাঁচ...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের...

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি
২৭ সেপ্টেম্বর ২০২৬

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। সেই উৎসবের আগমনী বাতাস যেন বইতে শুরু করেছে...

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩
২৭ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে জমিসংক্রান্ত বিরোধের জেরে অভিনেতা ও নির্মাতা সালমান মুক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে