গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’
ছবি

ছবি সংগৃহীত

অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়া পাঁচটি সিনেমার মধ্যে মনোনীত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অস্কারের এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

 

৯৯তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য গত ২০ আগস্ট সিনেমা আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’সহ মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। অন্য সিনেমাগুলো হলো—রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’। 

এর মধ্যে স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে যায় ‘মানুষের বাগান’। ফলে বাকি চারটি সিনেমার মধ্যে থেকে অস্কারের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত হয় ‘রইদ’।


বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে নির্বাচিত সিনেমা ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।
‘রইদ’ সিনেমার গল্প সাদু নামের এক ব্যক্তিকে ঘিরে। 

তার স্ত্রী মানসিক সমস্যায় জর্জরিত। স্ত্রীর আচরণ যখন সাদুর কাছে অসহ্য হয়ে ওঠে, তখন তিনি তাকে দূরের কোনো এক জেলায় রেখে আসেন। এ কাজটি একাধিকবার করেন সাদু। কিন্তু ঠিকানা চিনে স্ত্রী বারবারই স্বামীর ঘরে ফিরে আসেন। কখনো তার ফিরতে ছয় মাস লাগে, কখনো পার হয়ে যায় এক বছর। তবু তিনি ঠিকই ফিরে আসেন। 

 

সংসারে ফেরার পর মানসিক ভারসাম্যহীন স্ত্রী নিখোঁজ থাকার বিষয়টি মনে রাখতে পারেন না। ফলে তারা আবারও সংসার শুরু করেন। মা সেলিনা বানু মনির কাছে শোনা সেই গল্পই পর্দায় ‘রইদ’ সিনেমায় তুলে ধরেছেন ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন।


সিনেমায় সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। 

 

চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। ‘রইদ’ সিনেমার দৃশ্যধারণ হয়েছে সিলেটের মেঘালয় সীমান্তের কাছাকাছি একটি এলাকায়। চলতি বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর থেকেই এর অভিনয় ও দৃশ্যায়ন নিয়ে আলোচনা তৈরি হয়।

ডিসি/আপ্র/২৭/০৯/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের...

বিয়ের আসরে প্রভা!
২৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের আসরে প্রভা!

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পুর...

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি
২৭ সেপ্টেম্বর ২০২৬

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। সেই উৎসবের আগমনী বাতাস যেন বইতে শুরু করেছে...

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩
২৭ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে জমিসংক্রান্ত বিরোধের জেরে অভিনেতা ও নির্মাতা সালমান মুক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে