গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ফটকে কোপানোর দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৯ এএম ২০২৬
আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ফটকে কোপানোর দাবি
ছবি

রাজধানীর আদাবরের বাড়িটির জানালার কাচ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা -ছবি সংগৃহীত

রাজধানীর আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টায় রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫-২০ জনের একটি দল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাড়িটির বাসিন্দারা। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্যামলী হাউজিংয়ের ওই বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির মূল ফটক কুপিয়ে, জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।

বাড়ির মালিক ব্যবসায়ী আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেনের দাবি, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলেন। এ সময় তাঁরা ‘টাকা দে, বাড়িতে থাকিস, টাকা দিস না, বের হ’ বলে হুমকি দেন। এরপর চাপাতি ও রামদা দিয়ে ফটকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

মনির হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ১৫-২০ জন লোক বাড়ির সামনে এসে কিছুক্ষণ অবস্থান করেন। পরে চারজন মূল ফটকের সামনে আসেন। তাঁদের দুজনের হাতে চাপাতি, একজনের হাতে রামদা এবং কিছুটা দূরে পিস্তল হাতে আরেকজন দাঁড়িয়ে ছিলেন। তাঁর দাবি, পিস্তলধারী ব্যক্তিই হামলার নির্দেশনা দিচ্ছিলেন।

তিনি বলেন, হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করতে না পেরে ফটকের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করেন। ইটের টুকরা দিয়ে দুইতলার আরো দুটি জানালার কাচও ভেঙে ফেলা হয়। প্রায় পাঁচ মিনিটের মধ্যে ভাঙচুর চালিয়ে তাঁরা চলে যান।

মনির হোসেনের অভিযোগ, হামলার সময় তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। তাঁর দাবি, প্রায় তিন ঘণ্টা পর পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সময়মতো এলে হামলাকারীদের আটক করা সম্ভব হতো বলেও দাবি করেন তিনি। পরে এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাঁরা জানেন না।

মনির হোসেন বলেন, ‘আমরা ভয়ের মধ্যে আছি। ভয়ে বাসা থেকে বের হতে পারছি না। আবার কখন কী হয়, বুঝতে পারছি না। এভাবে তো চলা যায় না। আমাদের সাহায্য করুন।’

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

আগেও দখল হয়েছিল বাড়িটি: মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করে নেন। এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দেওয়ার পরও সুরাহা না হওয়ায় একপর্যায়ে আদালতে মামলা করেন তাঁরা। আদালত আদাবর থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে।

মনির হোসেন জানান, গত ১২ মার্চ তাঁরা বাড়িটির দখল ফেরত পান। তাঁর দাবি, পিবিআই প্রায় চার মাস তদন্ত করে একটি অভিযোগপত্র দিয়েছে। তবে সেই অভিযোগপত্রে কী উল্লেখ করা হয়েছে, তা তাঁরা জানেন না।

এর মধ্যেই আবার হামলার ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন বলে জানান মনির হোসেন। তিনি বলেন, এখন তাঁরা কী করবেন এবং কার কাছে নিরাপত্তা চাইবেন, তা বুঝতে পারছেন না।
সানা/আপ্র/২৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ঘটনায় ৪ জন গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ঘটনায় ৪ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুট...

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা
২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে ফুটপাত থেকে তুলে নিয়ে দুই সন্তানের সামনে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে পান...

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক
১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূ...

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে দিবালোকে কুপিয়ে ও গুলি ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে