গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৭ এএম ২০২৬
দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ফুটপাত থেকে তুলে নিয়ে দুই সন্তানের সামনে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে পান ব্যবসায়ী সোহরাব হোসেনের বিরুদ্ধে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার একটি পানের আড়তের সংলগ্ন নির্জন স্থানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরদিন বুধবার সকালে সোহরাবের দুই সহযোগী গৌতম ও শহীদ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। পরে ক্ষুব্ধ হয়ে ওই নারী সন্তান কোলে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার ছেলে গুরুতর আহত হয়।

অভিযুক্ত সোহরাব হোসেন (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তের হুমকির কারণে আহত সন্তানকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে পারেননি তিনি। একপর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে আহত ছেলেকে হাসপাতালে নেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় মাওনা চৌরাস্তা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্ত সোহরাব পালিয়ে যান। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।

ভুক্তভোগী নারী জানান, প্রায় এক বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী জৈনা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। বাসা ভাড়া দিতে না পারায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মালিক ক্ষিপ্ত হয়ে দুই সন্তানসহ তাকে বাসা থেকে বের করে দেন। রাতে আশ্রয়ের সন্ধানে দুই সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসেতুর নিচে যান তিনি। সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। তিনি অভিযোগ করেন, রাত সাড়ে ১০টার দিকে সোহরাব আশ্রয় দেওয়ার কথা বলে তাকে পানের আড়ত-সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই সন্তানের সামনে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন সোহরাব। দুই শিশুর ডাক-চিৎকারের পরও তিনি থামেননি। পরে ওই নারীকে সেখানে ফেলে পালিয়ে যান সোহরাব।

পরদিন বুধবার সকালে ওই নারী সোহরাবকে খুঁজতে তার পানের দোকানে যান। সেখানে কয়েকজন ব্যবসায়ীকে বিষয়টি জানান। এ সময় সোহরাবের দুই সহযোগী পান ব্যবসায়ী গৌতম ও শহীদ কিছু টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই নারী। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে সন্তানকে কোলে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও গাড়ির নিচে পড়ে তার ছেলে গুরুতর আহত হয়।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘ধর্ষক ও তার সহযোগীদের হুমকির মুখে গত দুদিন বিষয়টি পুলিশ বা কাউকে জানাতে পারিনি। ভয়ে আহত সন্তানের চিকিৎসা করাতে পারিনি। আজ সকালে ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে সবাই ঘটনা জেনে যায়।’

পানের আড়তের অন্য ব্যবসায়ীরা জানান, সোহরাব বেশ কয়েক বছর ধরে সেখানে পান ব্যবসা করছেন। ঘটনা প্রকাশ পাওয়ার পর তিনি পালিয়ে যান। তবে বিষয়টি তারা ভুক্তভোগী নারীর কাছ থেকেই শুনেছেন।

শ্রীপুর থানার ওসি মুহাম্মদ শাহীনূর আলম বলেন, ‘এক অসহায় নারী ধর্ষিত হওয়ার খবর পেয়েছি। ওই নারীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্ত পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক
১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূ...

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে দিবালোকে কুপিয়ে ও গুলি ক...

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে