গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৭ এএম ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানববন্ধন
ছবি

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরার দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন করেছেন রোহিঙ্গারা। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে দ্রুত প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উখিয়ার বালুখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউসিআরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার রোহিঙ্গা কমিউনিটির সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণকে স্বাগত জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে দ্রুত প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় রোহিঙ্গারা বাংলাদেশে মানবিক সহায়তার ওপর নির্ভর করে বসবাস করছেন। সংকটের স্থায়ী সমাধান হিসেবে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।’ এ জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ ছৈয়দ উল্লাহ বলেন, ‘প্রায় এক দশক ধরে রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও মানবিক সহায়তা পেয়ে আসছেন। এখন সেই সংহতিকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে। রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।’

রোহিঙ্গারা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছি। নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যেতে চাই। প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’

মানববন্ধনে মাস্টার জাহাঙ্গীর আলম, মৌলভী ছৈয়দ উল্লাহ, মাস্টার কিন মং রফিক, মাস্টার শোয়াইব, সাজেদা বেগমসহ ইউসিআরের নেতারা উপস্থিত ছিলেন।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

আবাসস্থল পরিবর্তনে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আবাসস্থল পরিবর্তনে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়...

শেষ সময়ে ফ্যামিলি কার্ড পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ সময়ে ফ্যামিলি কার্ড পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরক...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হ...

রাস্তার পাশে পলিথিনের ব্যাগে মিলল জীবিত নবজাতক
২৪ সেপ্টেম্বর ২০২৬

রাস্তার পাশে পলিথিনের ব্যাগে মিলল জীবিত নবজাতক

রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ থেকে চার-পাঁচ দিন বয়সী এক মেয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে