গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রিতে রেকর্ড শাহরুখের ‘কিং’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৩৭ এএম ২০২৬
মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রিতে রেকর্ড শাহরুখের ‘কিং’
ছবি

ছবি সংগৃহীত

মুক্তির আগেই ব্যবসায়িক সাফল্যের কারণে আলোচনায় এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে সিনেমাটি পেয়েছে ১৭৫ কোটি রুপি, যা ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির সীমাও অতিক্রম করেনি। আন্তর্জাতিক বাজারে ‘কিং’-এর পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। শাহরুখের সাম্প্রতিক বড় বাজেটের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে ‘কিং’-এর ক্ষেত্রে দায়িত্ব পেয়েছে নতুন প্রতিষ্ঠান।

সিনেমাটির বিদেশি স্বত্বের জন্য ফার্স ফিল্মস ন্যূনতম ১৭৫ কোটি রুপি দিতে রাজি হয়েছে। এই বড় অঙ্কের চুক্তি আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ঘিরে পরিবেশক প্রতিষ্ঠানের উচ্চ প্রত্যাশারই ইঙ্গিত দিচ্ছে।

বিনিয়োগ তুলে আনতে বড় লক্ষ্যমাত্রা

তবে বড় অঙ্কের এই চুক্তির সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যবসার কঠিন হিসাবও। পরিবেশকেরা সাধারণত বক্স অফিসে বিক্রি হওয়া টিকিটের মোট অর্থের প্রায় ৫০ শতাংশ পান। সেই হিসাবে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগের অর্থ তুলে আনতে ‘কিং’-কে প্রায় ৩৭ থেকে ৪০ কোটি মার্কিন ডলার আয় করতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি।

অর্থাৎ, শুধু আন্তর্জাতিক বাজারেই সিনেমাটিকে বড় অঙ্কের ব্যবসা করতে হবে। এই লক্ষ্য পূরণ করতে হলে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সাফল্য অর্জন করতে হবে ‘কিং’-কে। শাহরুখের এই দুই সিনেমা বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছিল। এবার ‘কিং’ সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, সেটিই দেখার বিষয়।

বাবা-মেয়েকে একসঙ্গে দেখার অপেক্ষা

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ।

সিনেমাটির অন্যতম আকর্ষণ হলো, প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ে শাহরুখ খান ও সুহানা খানকে একসঙ্গে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

এসি/আপ্র/৩১/১০/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

হ্যালোইনে কুমড়ার বাগানে মেতেছেন স্পর্শিয়া
৩১ অক্টোবর ২০২৬

হ্যালোইনে কুমড়ার বাগানে মেতেছেন স্পর্শিয়া

ভূত-প্রেতের সাজ, ভয়ংকর মুখোশ আর কুমড়ার বাহারি আয়োজন—সব মিলিয়ে ভিন্নধর্মী উৎসব হ্যালোইন। প্রতিবছর ৩১...

আমির-কারিশমার চুমুর দৃশ্য ধারণে লেগেছিল তিন দিন
৩১ অক্টোবর ২০২৬

আমির-কারিশমার চুমুর দৃশ্য ধারণে লেগেছিল তিন দিন

বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’। ধর্মেশ দর্শন পরিচালিত এ ছবিতে জুটি...

অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ
৩১ অক্টোবর ২০২৬

অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

অসাম্প্রদায়িক, শোষণহীন ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়...

ছয় বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবির-লালন ভাবসংগীত উৎসব
৩১ অক্টোবর ২০২৬

ছয় বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবির-লালন ভাবসংগীত উৎসব

অহিংস বিশ্ব বিনির্মাণের প্রত্যয়ে ভাবসংগীতের মাধ্যমে মানবতা, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই