গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

বাংলা উইকিপিডিয়ায় অক্টোবরে সর্বাধিক পঠিত পরীমনি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪০ এএম ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় অক্টোবরে সর্বাধিক পঠিত পরীমনি
ছবি

ছবি সংগৃহীত

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির পাতা। মাসজুড়ে তাঁর পাতাটি দেখা হয়েছে ৪৩ হাজার ৪৫৮ বার।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দেবী লক্ষ্মীর পাঁচালী’ এবং তৃতীয় স্থানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পাতা।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত অক্টোবর মাসের বাংলা উইকিপিডিয়ার পাতা পরিদর্শনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে পরীমনির পাতা দেখা হয়েছে ৪৩ হাজার ৪৫৮ বার। দ্বিতীয় অবস্থানে থাকা ‘দেবী লক্ষ্মীর পাঁচালী’ পাতাটি দেখা হয়েছে ২০ হাজার ৯০৮ বার। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা পাতার তুলনায় পরীমনির পাতা দ্বিগুণেরও বেশি বার দেখা হয়েছে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর পাতাটি দেখা হয়েছে ১৯ হাজার ১১৫ বার।

চতুর্থ অবস্থানে রয়েছে ‘শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ’ বিষয়ক পাতা। এটি দেখা হয়েছে ১৪ হাজার ৪৯৯ বার। পঞ্চম স্থানে থাকা মিয়া খলিফার পাতা দেখা হয়েছে ১৪ হাজার ৪৮৬ বার।

ষষ্ঠ অবস্থানে রয়েছেন ভারতীয় অভিনেতা নানা পাটেকর। তাঁর পাতাটি দেখা হয়েছে ১৪ হাজার ৩৬৫ বার। সপ্তম স্থানে রয়েছে বাংলা বর্ণমালার ‘চ’ বর্ণের পাতা। এটি দেখা হয়েছে ১৩ হাজার ৭৭৯ বার।

অষ্টম অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ’ পাতা। অক্টোবর মাসে এটি দেখা হয়েছে ১২ হাজার ৮০৮ বার। নবম অবস্থানে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাতা দেখা হয়েছে ১১ হাজার ৬০৮ বার।

সবচেয়ে বেশি পঠিত দশটি পাতার তালিকায় দশম অবস্থানে রয়েছে ‘বাংলা বাগধারার তালিকা’। মাসজুড়ে পাতাটি দেখা হয়েছে ১১ হাজার ৪৬১ বার।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় বিনোদনজগতের তারকাদের পাশাপাশি ধর্মীয় রচনা, শিশু সুরক্ষা, সাহিত্য, দেশ ও ভাষাবিষয়ক পাতার প্রতিও পাঠকদের উল্লেখযোগ্য আগ্রহ ছিল।

এসি/আপ্র/০৭/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

একদিন সবকিছু সামনে আসবে: তানজিন তিশা
০৭ নভেম্বর ২০২৬

একদিন সবকিছু সামনে আসবে: তানজিন তিশা

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ...

মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক নোরা ভারতে কেন?
০৭ নভেম্বর ২০২৬

মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক নোরা ভারতে কেন?

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে ভারতের দিল্লির আদালতে হাজির হতে হয়েছে। প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির...

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরবো না: প্রভা
০৭ নভেম্বর ২০২৬

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরবো না: প্রভা

‘যে কোনো নারীর পাশে দাঁড়াব, প্রয়োজনে হাজারবার। এজন্য কেউ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেও বা অপমান করল...

ছাত্রীদের কাছে ইভটিজিং-এর শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন
০৭ নভেম্বর ২০২৬

ছাত্রীদের কাছে ইভটিজিং-এর শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

জীবনের এক অজানা অধ্যায় ভাগ করে নিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ইন্ডাস্ট্রিজের ‘অ্যাংরি ইয়াং ম্যান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে