বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে আরো একটি মাইলফলক যুক্ত করলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন তিনি।
শনিবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র এক রান করেই পন্টিংকে পেছনে ফেলেন কোহলি। ইনিংসে নিজের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হন ডানহাতি এই ব্যাটার।
এত দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ১ হাজার ৯৭১ রান নিয়ে তালিকার শীর্ষে ছিলেন পন্টিং। কোহলি তাঁকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর সংগ্রহ ১ হাজার ৭৫০ রান। ১ হাজার ৫৬৮ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
তবে রেকর্ড গড়ার ম্যাচে ইনিংস বড় করতে পারেননি কোহলি। ৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ৭ রান করে জ্যাকব ডাফির বলে ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এর আগে নিউজিল্যান্ড ১৩৪ রানে অলআউট হয়। জবাবে রান তাড়ায় নামে ভারত।
এসি/আপ্র/০৭/১১/২০২৬