গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২২ এএম ২০২৬
রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী
ছবি

ছবি সংগৃহীত

খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত। ‘আরএসভিপি মার্ডার’ নামের এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

 

প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ আর সম্পর্কের নানা টানাপোড়েন ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ পৌঁছে যায় অস্বস্তিকর এক বার্তা। এরপরই ঘনীভূত হতে থাকে রহস্য। একাধিক চরিত্রের মধ্যে কে খুনি, কেনই বা ঘটেছে খুন- এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই এগোবে কাহিনি।


‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’র মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। 

তার নির্মিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক গুরুত্ব পেলেও এবার থ্রিলারধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক। নতুন সিনেমার প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। 

তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’ সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। 

 

আরও রয়েছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ অনেকে।


এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের সিনেমায় গল্পের বাঁধন খুব জরুরি। তা না হলে পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।’ 

 

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র। 

প্রযোজনায় রয়েছে অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস। সহ-প্রযোজক রূপম গোস্বামী। চিত্রগ্রহণে সুপ্রতিম ভোল এবং সম্পাদনায় রয়েছেন সুজয় দত্ত রায়। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

ডিসি/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা
১১ নভেম্বর ২০২৬

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্যের একান্ত মুহূর্ত নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্...

বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
১১ নভেম্বর ২০২৬

বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের

সুরক্ষিত নেই কোনও বলিউড তারকা। গত কয়েক মাসে সালমান খান, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, সঞ্জয় দত্ত, আম...

বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
১১ নভেম্বর ২০২৬

বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প...

সাই পল্লবীর মতো সীতা সারা ভারতেও মিলবে না: ধানুশ
১১ নভেম্বর ২০২৬

সাই পল্লবীর মতো সীতা সারা ভারতেও মিলবে না: ধানুশ

‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই