গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

মালদ্বীপকে বিদায় করে সেমি-ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৭ এএম ২০২৬
মালদ্বীপকে বিদায় করে সেমি-ফাইনালে ভারত
ছবি

ছবি সংগৃহীত

ভারতের বিপক্ষে জিততেই হত মালদ্বীপকে। কঠিন সমীকরণ মেলাতে পারেনি তারা। প্রত্যাশিত জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ভারত। পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। 

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা। রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ভারত। ভারতের সাথে সেমি-ফাইনালে উঠেছে পাকিস্তানও। 

নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারানো পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে হয়েছে ‘বি’ গ্রুপের রানার্সআপ। টানা দুই হারে সাফের দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে। শুরু থেকে মালদ্বীপকে চাপে রাখলেও গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না ভারত। 

 

পাল্টা আক্রমণে চেষ্টা করে প্রতিপক্ষের পরীক্ষা নিতে পারছিল না মালদ্বীপও। ৩৮তম মিনিটে এগিয়ে যায় ভারত। বক্সে আব্দুল রাবিহ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সুহাইল ভাট গোলকিপারকে বিপরীত দিকে ছিটকে দিয়ে এগিয়ে নেন দলকে। চলতি আসরে এ নিয়ে তৃতীয় গোল পেলেন এই ফরোয়ার্ড।


দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। ৭৯তম মিনিটে হামদান আলির ফ্রি-কিক দারুণ ক্ষিপতায় আটকে দেন ভারতীয় গোলরক্ষক প্রিয়াংশ দুবে। পাঁচ মিনিট পর মুজধান হাসানের দূরপাল্লার শটও ফিরিয়ে শিরোপাধারীদের স্বস্তি রাখেন তিনি। 

৮৩ মিনিটে ইরফান ইয়াদাভের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট হয় ভারতের। যোগ করা সময়ে সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগটি পায় সবশেষ ২০১৮ সালে সাফের শিরোপা জেতা মালদ্বীপ। 

 

দুবেকে একা পেয়ে যান জাকি ইব্রাহিম। কিন্তু দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে এসে জাকির শট আটকে দেন গোলকিপার। 

 

তাতে বিদায় নিশ্চিত হয়ে যায় মালদ্বীপের। দিনের পরের ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ইতোমধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচের ফলের পর চূড়ান্ত হবে সেমি-ফাইনালিস্টের লাইন-আপে ‘এ’ গ্রুপ থেকে ভুটান নাকি শ্রীলঙ্কা যুক্ত হবে।

ডিসি/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোস্তাফিজের সঙ্গে আইপিএল নিলামে আগ্রহী হাসান-রিশাদ-নাহিদও
১১ নভেম্বর ২০২৬

মোস্তাফিজের সঙ্গে আইপিএল নিলামে আগ্রহী হাসান-রিশাদ-নাহিদও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের একাধিক...

অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
১১ নভেম্বর ২০২৬

অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচ ফিফা উইন্ডোর বাইরে ছিল। তাই ভুটান ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ও...

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা
১০ নভেম্বর ২০২৬

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারি। তাই বলে লঙ্কানদের সহজ প্রতিপ...

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
১০ নভেম্বর ২০২৬

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই