গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মেনু

টালিউডে চঞ্চলের চমক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:২১ এএম ২০২৬
টালিউডে চঞ্চলের চমক
ছবি

ছবি সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমধিক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর বলাই বাহুল্য, চঞ্চল মানেই পর্দায় নতুন কিছু! তবে এবার শুধু অভিনয় নয়, প্লেব্যাকেও অভিষেক হতে যাচ্ছে তার; তাও আবার টালিউডের সিনেমায়। 

ব্রাত্য বসুর আসন্ন সিনেমা ‘শেকড়’-এর মাধ্যমে প্রথমবারের মতো এমন চমক দেখাতে যাচ্ছেন অভিনেতা।  ‘শেকড়’ সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবি ফেসবুকে শেয়ার করা হয়।

 প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেকড় ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।


এদিকে চঞ্চল চৌধুরী সংবাদমাধ্যমে জানান, শেকড় সিনেমার জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। 

গান দুটি সিনেমায় ব্যবহারের আইডিয়া চঞ্চলই দেন নির্মাতাকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে শেকড়। এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শেকড়ে চঞ্চলের চরিত্রের নাম ইন্দ্র, যে কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছে। 

 

চঞ্চল চৌধুরীর বাবাও মৃত্যুর আগে এমন সমস্যায় ভুগেছেন। এ কারণে শেকড় সিনেমায় কাজ করতে আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছিলেন অভিনেতা। তবে শুধু চঞ্চল নয়, নির্মাতা ব্রাত্য বসু এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমা বানিয়েছিলেন।

 

ডিসি/আপ্র/১৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এক ছাদের নিচে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি তারকারা
১৭ জুন ২০২৬

এক ছাদের নিচে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি তারকারা

বর্ষার প্রথম দিন সোমবার ঢাকাই চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের কিংবদন্তি পাঁচ অভিনয়শিল্পী শবনম, স...

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি, ছেলেকে বললেন ‘ছোট্ট মেসি’
১৭ জুন ২০২৬

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি, ছেলেকে বললেন ‘ছোট্ট মেসি’

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই আবেগে ভাসছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। আর্জ...

ব্রাজিল সমর্থক তারকারাও মেসির হ্যাট্রিকে মুগ্ধ
১৭ জুন ২০২৬

ব্রাজিল সমর্থক তারকারাও মেসির হ্যাট্রিকে মুগ্ধ

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। তবে দলের জয়ের চেয়েও বেশি...

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল
১৭ জুন ২০২৬

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারো আলোচনায় ফুটবল তারকা লিওনেল মেসি। নিজের প্রথম ম্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মেসিই সর্বকালের সেরা, বললেন রোনালদো

আর কোনো বিতর্ক নয়, কোনো লুকোছাপাও নয়—লিওনেল মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আপনি কি রোনালদোর কথায় একমত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 4 ঘন্টা আগে