গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভালোবাসা দিবসে চমকে দিলেন হানিয়া-আসিফ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৭ এএম ২০২৬
ভালোবাসা দিবসে চমকে দিলেন হানিয়া-আসিফ
ছবি

ছবি সংগৃহীত

ভালোবাসা দিবসে অনুরাগীদের চমকে দিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিফ আজহার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিও ঘিরে নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। 

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে নাচছেন হানিয়া ও আসিফ। লাল বধূবেশে সেজেছেন হানিয়া, আর ঐতিহ্যবাহী পোশাকে পাশে আসিফ। দুজনের হাসি-ঠাট্টা আর সহজ রসায়ন দেখে অনেকেই ধরে নিয়েছেন-ভালোবাসা দিবসেই বুঝি বিশেষ কোনো বার্তা দিতে চাইলেন এই জুটি। যদিও পরে জানা যায়, নায়িকার জন্মদিনের এবারের থিম ছিল ‘শাদি’। 

সেই আয়োজনের অংশ হিসেবেই বিয়ের সাজে সেজেছিলেন তারা। তবে ভালোবাসা দিবস ঘিরে ভিডিওটি ছড়িয়ে পড়ায় জল্পনা যেন আরও তুঙ্গে উঠেছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের নিকা গুঞ্জনকে নতুন করে উসকে দিতেই এই চমক।


হানিয়া-আসিফের প্রেম নতুন নয়। ২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা। তারও আগে একটি ফ্যাশন শো-তে যুগলবন্দি হয়ে র‌্যাম্পে হাঁটেন তারা। সেবারও হানিয়ার পরনে ছিল লাল বিয়ের পোশাক, আর মঞ্চে দাঁড়িয়ে হানিয়ার জন্য গান গেয়েছিলেন আসিফ। সে সময় তাদের রসায়ন মুগ্ধ করেছিল ভক্তদের। তবে ২০২২ সালে ভেঙে যায় সেই সম্পর্ক। 

পরে আসিফের নাম জড়ায় অভিনেত্রী-মডেল মেরুব আলির সঙ্গে। ২০২৫ সালে সেই সম্পর্কও শেষ হয় বলে শোনা যায়। এরপর থেকেই আবার হানিয়া-আসিফের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। 

 

ভালোবাসা দিবসে ‘শাদি’ সাজের ভিডিও ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘর ভরে গেছে অনুরাগীদের শুভেচ্ছা ও নিকা করার আবদারে। 

যদিও সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি হানিয়া বা আসিফ। তাই আপাতত ভালোবাসা দিবসের এই চমক নিয়েই আলোচনা। এখন দেখার, পুরনো প্রেম সত্যিই কি নিকার বন্ধনে গাঁথা হয়।

 

ডিসি/আপ্র/১৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই