গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার সুস্মিতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:২৬ এএম ২০২৬
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার সুস্মিতা
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন তিনি। 

 

সম্প্রতি সিনেমাটির শ্রীলঙ্কা অংশের শুটিং শেষ হয়েছে। কাজের ফাঁকে বাংলাদেশের ইউনিটের আন্তরিকতা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে নানা কথা বলেন নায়িকা। জানা গেছে, ‘রাক্ষস’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে। শুধু দুটি গানের দৃশ্যধারণ ও ডাবিং বাকি রয়েছে। সিনেমার কাজে বাংলাদেশের ইউনিটের সঙ্গে মিশতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে সুস্মিতার।

 

 বলেন, অতিথি আপ্যায়নে বাংলাদেশিরা সেরা। তারা আমাকে মাথায় করে রেখেছেন। খাওয়া-দাওয়াসহ কোনো কিছুতেই যত্নের ত্রুটি রাখেননি। কলকাতার বাসিন্দা হওয়ায় শুরুতে বাংলাদেশের ভাষা বুঝতে কিছুটা সমস্যা হতো সুস্মিতার। 

তবে দ্রুতই মানিয়ে নিয়েছেন। জানান, চিত্রনাট্যের প্রয়োজনে তাকে ঢাকাই বাচনভঙ্গি আয়ত্ত করতে হয়েছে। শুটিং সেটে ‘অনেক মজা হয়েছে’ কিংবা ‘প্যারা দিবেন না’—এমন কিছু স্থানীয় শব্দও শিখে ফেলেছেন তিনি।


সহশিল্পী সিয়াম আহমেদ সম্পর্কে সুস্মিতা জানান, সিয়াম বেশ মিষ্টি স্বভাবের। পর্দায় তাদের রসায়ন জমবে বলে আশাবাদী তিনি। জানা গেছে, প্রেম, অ্যাকশন ও আবেগে ভরপুর ‘রাক্ষস’ সিনেমাটি আগামী ঈদে শুধু বাংলাদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। 

 

এর আগে কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে সুস্মিতার সিনেমা ঈদে মুক্তি পেয়েছিল। এবার সিয়ামের বিপরীতে নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।
 

ডিসি/ আপ্র/ ১৫.০২.২০২৬

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই