গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোজা রেখেও কাজ করি : বুবলী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৯ এএম ২০২৬
রোজা রেখেও কাজ করি : বুবলী
ছবি

ছসি সংগৃহীত

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন আর নানা মন্তব্যে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। 

তবে এবার ধর্ম এবং সামাজিক নৈতিকতা নিয়ে নিজের সোজাসাপ্টা অবস্থানে সরব হলেন এই তারকা। সম্প্রতি এক পডকাস্টে বুবলী বলেন, ‘ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া, অনেকে হয়তো বলবে উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি।

 রোজা রেখেও আমরা কাজ করি। সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। আমি তো কখনোই বলি নি যে আমি ১০০% হাফেজ ভাই।’ সোশ্যাল মিডিয়ায় যারা নীতি কথা শোনান বা নীতিবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘আপনারা তো নায়িকা না যারা লিখছে, বা আপনারা তো নিজেদের খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডেড।’ 


‘তো আপনারা কেন গীবত করছেন? আপনারা কেন সিনেমা দেখছেন? আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন? এটাও তো ভালো না।’ গীবত বা পরনিন্দাকে ইসলামে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, ‘একটা মানুষকে গীবত করা আসলে কী? 

আমরা যারা চলচ্চিত্রের নায়িকা আছি, সবাই বলতে পারে একজন নায়িকা হিসেবে আমাদের চলচ্চিত্র করা বা অভিনয় করা (নিয়ে কথা তোলা হয়); কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা ব্যভিচার করার চেয়েও গীবত করা আরও বেশি খারাপ। 

এটা ইসলামে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান।’

 

ডিসি/আপ্র/১৮.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই