গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রথম সপ্তাহে ব্ল্যাকপিংকের ১৭ লাখ অ্যালবাম বিক্রির রেকর্ড

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৪৫ এএম ২০২৬
প্রথম সপ্তাহে ব্ল্যাকপিংকের ১৭ লাখ অ্যালবাম বিক্রির রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

সামাজিকমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে ব্ল্যাকপিংকের ইপি ‘ডেডলাইন’ নিয়ে। প্রথম সপ্তাহে অ্যালবাম বিক্রিতে রেকর্ড গড়েছে কে-পপ গ্রুপটি। গ্রুপের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট শুক্রবার জানিয়েছে, গত শুক্রবার অ্যালবামটি প্রকাশের পর প্রথম সপ্তাহে এর ১৭ লাখ ৭৪ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। 

অ্যালবাম বিক্রির পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হান্টেও চার্ট জানিয়েছে, কে-পপ গার্ল গ্রুপের মধ্যে প্রথম সপ্তাহে এই অ্যালবামটিই সর্বোচ্চ বিক্রি হয়েছে। এর আগে প্রকাশিত ‘বর্ন পিংক’ অ্যালবামের তুলনায় প্রায় ২ লাখ ৩০ হাজার কপি বেশি বিক্রি হয়েছে। প্রকাশের দিনই অ্যালবামটি ১৪ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। ওয়াইজি এন্টারটেইনমেন্টের ভাষ্য, বিশ্বজুড়ে চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় অ্যালবামটির অতিরিক্ত কপি তৈরি করা হচ্ছে।


ইপিটি বিশ্বজুড়ে ৩৮টি অঞ্চলে আইটিউনসের টপ অ্যালবামস চার্টে শীর্ষে উঠেছে। অ্যালবামের ‘গো’ গানের ভিডিও ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছে। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সবেচেয়ে বেশিবার দেখা হয়েছে ভিডিওটি।


রোলিং স্টোন লিখেছে, ‘ব্ল্যাকপিংক তাদের সেরা সময়েই ফিরে এসেছে।’ বিলবোর্ড লিখেছে, “গো” গানটি অ্যালবামের সেরা গান এবং ব্ল্যাকপিংকের প্রকৃত পরিচয় তুলে ধরে।’ উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর ঘোষণা দেয় ব্ল্যাকপিংক। অ্যালবামটির নামটি সেখান থেকেই নেওয়া।

 


ডিসি/আপ্র/ ৭/৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই