গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

জীবনযাত্রায় যে সব পরিবর্তন এনেছেন কারিনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৫ এএম ২০২৬
জীবনযাত্রায় যে সব পরিবর্তন এনেছেন কারিনা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের হিন্দি সিনেমার অভিনেতা শাহিদ কাপুর একসময় আমিষ ছুঁয়ে দেখতেন না, তাকে ভালোবেসে মাছ-মাংস ছেড়ে নিরামিষভোজী হয়েছিলেন কারিনা। তবে কি সাইফ আলী খানকে বিয়ের পর থেকে মুসলিম পরিবারে এসে রোজা রাখেন এই অভিনেত্রী? এমন প্রশ্ন কারিনা-সাইফের ভক্ত অনুরাগীদের। 

নিউজ এইট্টিন লিখেছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক অনুষ্ঠানে সঞ্চালক কারিনার কাছে জানতে চান, তিনিও নবাব পরিবারের সদস্যদের মত রোজা রাখেন কী না। উত্তরে কারিনা বলেন, তিনি রোজা রাখেন না। কারিনা বলেন, “আমি যতক্ষণ জেগে থাকি, কিছু না কিছু খাই।”


পতৌদির নবাব পরিবারের সন্তান সাইফ ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের কাপুর পরিবারের কারিনার সঙ্গে। এই দম্পতির দুই ছেলে মুসলিম পরিবারে বিয়ে করলেও নিজের ধর্ম পরিবর্তন করেননি কারিনা। এছাড়া দুই ছেলে বড় হওয়ার সাথে সাথে জীবনযাত্রারও পরিবর্তন আনার কথা জানিয়েছেন কারিনা। 

কারিনা বলেছেন, এখন তার জীবন অনেক বেশি নিয়মমাফিক। সন্ধ্যা ৬টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেন তিনি। রাত সাড়ে ৯টার ভেতর ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন। আর যখন তিনি ভোরে শরীরচর্চা শুরু করেন, তখন আশপাশের অনেকেই ঘুমিয়ে থাকেন। এখন আর কোনো পার্টিতে যান না বলে জানিয়েছেন কারিনা।

 

ডিসি/আপ্র/ ৮/৩/২০২৬

 


 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই