গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬ পিএম, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:১১ এএম ২০২৬
এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল
ছবি

ছবি সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন জগতে তার পথচলা শুরু। এরপর র‌্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় ‘চোরাবালি’ ছবির মাধ্যমে নজর কেড়েছেন ভক্তদের। 

তবে পেশাদার জীবনের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা। 

এবার এক পোস্টে লিখেছেন, ‘এই বয়সে এসে আর জীবনের কিছু অভিজ্ঞতার পর একটা জিনিস বুঝেছি, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আর বেঁচে থাকার মতো একটু আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক ঝড়ঝাপটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যায়।’ 

তার কথায়, ‘জীবন কখনো আপনাকে অনেক ওপরে তুলে দেবে, আবার কখনো একেবারে নিচে নামিয়ে দেবে। এটা আসলে একটা রোলার কোস্টারের মতো, তাই দুটো অবস্থার জন্যই প্রস্তুত থাকতে হয়।’


শেষে লিখেছেন, ‘আর একটা কথা মনে রাখা দরকার, জীবনটা খুব ছোট একটা যাত্রা। তাই যতটা সম্ভব এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত।’ প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। 

হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই