গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

যে কারণে ভারত সফর বাতিল করলেন শাকিরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮ পিএম, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
যে কারণে ভারত সফর বাতিল করলেন শাকিরা
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে পারফর্ম করার কথা ছিল বিশ্বখ্যাত লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি। এতে হতাশ হয়ে পড়েছেন হাজারো ভক্ত। 

২০০৭ সালের পর এই প্রথমবার ভারতের দর্শকদের সামনে গান গাওয়ার পরিকল্পনা করেছিলেন শাকিরা। তার এই সফর ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল।

আগামী ১০ ও ১৫ এপ্রিল দুটি শো করার কথা ছিল তার। পরে ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। এছাড়া দিল্লিতেও একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল।

এই কনসার্টগুলোর টিকিটের দাম শুরু হয়েছিল ৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ভিআইপি শ্রেণিতে গিয়ে লাখ টাকার ঘর ছুঁয়েছিল। 

প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায় ইতোমধ্যে হাজারো ভক্ত টিকিট সংগ্রহ করেছিলেন। অনেকে আগেভাগেই বিমান ও হোটেল বুকিংও সম্পন্ন করেছিলেন।

তবে হঠাৎ করেই সফর বাতিলের ঘোষণায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অনুরাগী ও শিল্পীর নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। 

যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তাদের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

এছাড়া নতুন করে কবে এই কনসার্ট আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।


উল্লেখ্য, সম্প্রতি এক বিশেষ আয়োজনে গান গাইলেও সেটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। 

ফলে দীর্ঘদিন পর ভারত সফরের এই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে।

ডিসি/আপ্র/২৩/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
১৯ মে ২০২৬

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার...

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
১৮ মে ২০২৬

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট...

প্রশংসায় ভাসছেন পড়শী
১৮ মে ২০২৬

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমন...

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
১৮ মে ২০২৬

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে