গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আপনি কাউকে খুশি করতে পারবেন না : ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:৩৬ এএম ২০২৬
আপনি কাউকে খুশি করতে পারবেন না : ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

শোবিজ অঙ্গনে আলোচনা আর সমালোচনা দুই-ই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সেই সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও নেতিবাচক মন্তব্য নিয়ে কথা বলেছেন তিনি। উপস্থাপনার নতুন অভিজ্ঞতায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, ‘না, আমি প্রস্তুত ছিলাম না। কারণ আমি তো জানি না যে আসলে কীভাবে মানুষ রিঅ্যাক্ট করবে। আর যারা নেতিবাচক কথা বলে, তারা সংখ্যায় খুব কম। 

এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না?’ তার কথায়, ‘আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে খুশি করতে পারবেন না ১০০%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকব? আমি একটা নতুন কাজ এক্সপেরিয়েন্স করব না? অফকোর্স আমি করব।’


সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই বড় করে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষ্যমতে, অধিকাংশ মানুষই তার কাজের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, ‘আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে এই যে আপনারা বলছেন, ভালো হয়েছে। 

আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট।’ উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাকে যদি কোনো নির্মাতা বলে যে, এই ক্যারেক্টারটা করতে হবে যে ক্যারেক্টারটা আসলে বাইক চালাতে হবে... অথচ আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারিই না! 

এখন যদি সে আমার ওপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে- আচ্ছা, এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটাও আমার জন্য খুবই নতুন ছিল।’

 

ডিসি/আপ্র/০৬/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই