গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মেনু

বনলতা এক্সপ্রেসের দর্শক এক লাখ, আয় পাঁচ কোটি টাকা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:১২ এএম ২০২৬
বনলতা এক্সপ্রেসের দর্শক এক লাখ, আয় পাঁচ কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

ঈদে মুক্তি পায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। মুক্তির পর থেকেই এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল। এবার জানা গেল নতুন তথ্য। দর্শকদের আগ্রহ এবার টিকিটের সংখ্যায়ও দৃশ্যমান। কত দর্শক টিকিট কেটে সিনেমাটি দেখেছেন সেই তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ১৮ দিনে কত দর্শক দেখলেন আর কত আয় করল ‘বনলতা এক্সপ্রেস’?
বাংলা সিনেমায় এমন দর্শক সংখ্যা প্রকাশ করার তথ্য খুব একটা দেখা যায় না। কিন্তু সিনেমাটি শুধুই দেশের মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়ায় টিকিটের সংখ্যা জানা গেছে। এই অর্জনকে দর্শকদের ভালোবাসার প্রতিফলন হিসেবেই দেখছেন পরিচালক ও প্রযোজনা সংশ্লিষ্টরা।
পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন এটাই ভালো লাগার। কারণ দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।’ তিনি জানান সিনেমাটি গত ১৮ দিনে এক লাখের বেশি দর্শক টিকিট কেটে উপভোগ করেছেন।
প্রযোজনা সূত্রে জানা গেছে, ঈদের সিনেমার মধ্যে এটি এখন আয়ে শীর্ষে রয়েছে। মুক্তির পর থেকে সিনেমাটি পাঁচ কোটি টাকার বেশি আয় করেছে। এদিকে সিনেমাটি বিদেশের বাজারেও সাড়া ফেলেছে। শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী দিনের আয় ও অস্ট্রেলিয়ার বাজারের আয় মিলিয়ে এই আয় লাখ ডলার ছড়িয়ে গেছে।
ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ। প্রযোজনায় আছে বুড়িগঙ্গা টকিজ, সহপ্রযোজনায় হইচই স্টুডিওস।
সিনেমার গল্প নিয়ে পরিচালক তানিম নূরের ভাষ্যে, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ। নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই ছবিতে।
 

সংশ্লিষ্ট খবর

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
১৩ এপ্রিল ২০২৬

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন শোরুমের ফিত...

মস্কো যাচ্ছে ভাবনার সিনেমা
১৩ এপ্রিল ২০২৬

মস্কো যাচ্ছে ভাবনার সিনেমা

বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পরিবর্তিত বাস্তবতা ও পতনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্য...

জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার
১৩ এপ্রিল ২০২৬

জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (...

বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন
১৩ এপ্রিল ২০২৬

বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরবারে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ এবং কথিত ‘পীর’ আব্দুর রহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মতামত জানান

‘অসম ও দেশবিরোধী’ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আপনি কি এই দাবির সঙ্গে একমত?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে