গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মেনু

নেত্রী হয়ে নায়িকার সম্পদ কতটা বেড়েছে?

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:২৩ এএম ২০২৬
নেত্রী হয়ে নায়িকার সম্পদ কতটা বেড়েছে?
ছবি

ছবি সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। টিভি রিয়েলিটি শো ‘নাচ ধুম মাচা লে’-এর মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তারপর নাম লেখান বড় পর্দায়। 

২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে দুই দলে বিভক্ত হয়ে পড়েন কলকাতার তারকা অভিনয়শিল্পীরা। ওই বছরের ৩ মার্চ তৃণমূলে যোগ দেন সায়ন্তিকা ব্যানার্জি।   অভিনেত্রী থেকে নেত্রী হয়ে বিধানসভা নির্বাচনে বাকুড়ার টিকিট পান সায়ন্তিকা। কিন্তু ৭৩৫ ভোটে হেরে যান। রাষ্ট্রবিজ্ঞান উচ্চতর ডিগ্রি লাভ করলেও ভোটের রাজনীতিতে ভিন্ন এক ময়দান দেখতে পান তিনি। নির্বাচনে হেরে গেলেও রাজনীতি ছাড়েননি সায়ন্তিকা। রুপালি পর্দার পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় এই অভিনেত্রী। 


২০২৪ সালে বারানগর আসনে বিধানসভার উপ-নির্বাচনে দলের টিকিট নিয়ে বিধায়ক নির্বাচিত হন। আগামী ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এবারো দলের টিকিট পেয়েছেন তিনি। নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চলুন জেনে নিই, রাজনীতিতে পা দিয়ে তার অর্থভাগ্য কতটা বদলেছে—


ব্যাংকের হালহকিকত
২০২০-২১ অর্থ বছরে সায়ন্তিকার আয় ছিল ৯ লাখ ৮৮ হাজার ৯৮০ রুপি, যা ২০২৪-২৫ অর্থ বছরে কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৪৮০ রুপিতে। অর্থাৎ হাতে সিনেমার কাজ না থাকায়, কমেছে ব্যাংক ব্যালেন্স, অন্তত খাতা-কলমে তেমনটাই দেখা যাচ্ছে। অভিনেত্রী সায়ন্তিকা জানিয়েছেন, বর্তমানে তার হাতে আছে মাত্র ৩০ হাজার রুপি। সায়ন্তিকার হলফনামা অনুসারে, তার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও, সেভাবে অর্থ জমা নেই। কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। একটি অ্যাকাউন্টে সবচেয়ে বেশি জমা আছে, তার পরিমাণ হলো—৯ লাখ ১৫ হাজার ৭১৭ রুপি। 


বিলাসবহুল গাড়ি, নেই সোনা
সায়ন্তিকার ব্যাংক অ্যাকাউন্টের হালহকিকত মোটামুটি হলেও, বেশ বিলাসবহুল গাড়িতে চড়েন। এ অভিনেত্রীর মার্সিডিজ বেঞ্জ গাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ৩১ লাখ ৪৭ হাজার ৫২৫ রুপি। তবে নায়িকার কাছে খুব বেশি সোনা নেই। তার কাছে মাত্র ৩.৫২ গ্রাম সোনার গহনা রয়েছে। যার বাজারমূল্য ৪৮ হাজার রুপির মতো। সব মিলিয়ে সায়ন্তিকার অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৪১ লাখ ৮৭ হাজার ৪৩১ রুপি।


সায়ন্তিকার মাথায় ঋণের বোঝা
সায়ন্তিকা যে গাড়িটিতে চড়েন, তা ঋণ নিয়ে কেনা। গাড়ির জন্য প্রায় ২৬ লাখ ৬৮ হাজার ৯১১ রুপি ঋণ নিয়েছেন। তাছাড়াও তার পার্সোনাল লোন রয়েছে ২৫ লাখ রুপি। অর্থাৎ অভিনেত্রীর ঘাড়ে ঋণের বোঝা এখন প্রায় ৫২ লাখ রুপি। সায়ন্তিকার নিজের নামেও কোনো বাড়ি নেই, নেই কোনো জমি। এমনকী, হলফনামা অনুসারে সায়ন্তিকার নাম পৈত্রিক সম্পত্তিও নেই। 


চলচ্চিত্র ক্যারিয়ার
২০০৯ সালে ‘ঘর সংসার’ সিনেমার মাধ্যমে টলিউড সিনেমায় অভিষেক ঘটে সায়ন্তিকার। অভিষেক চলচ্চিত্রে খুব একটা নজর কাড়তে পারেননি। ২০১০ সালে ‘টার্গেট: দ্য ফাইনাল মিশন’ এবং ‘হ্যাংওভার’ সিনেমায় অভিনয় করেন। পরের বছর ‘পাপি’ এবং ‘মনে পড়ে আজও সেই দিন’ সিনেমায় দেখা যায় তাকে। দুই বছরে চারটি সিনেমা মুক্তি পেলেও তার ক্যারিয়ারে খুব একটা জোরালো ভূমিকা রাখতে পারেনি।
২০১২ সালে মুক্তি পায় তার ‘আওয়ারা’ সিনেমা। এতে জিতের বিপরীতে অভিনয় করেন। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে, নজর কাড়েন সিনেমাপ্রেমীদেরও। একই বছরে তার অভিনীত ‘শুটার’ সিনেমা মুক্তি পায়। 

এটি মুক্তির পর অশ্লীলতার অভিযোগ ওঠে। তবে সায়ন্তিকার পারফরম্যান্স কিছুটা আশার আলো দেখায়। পরবর্তীতে টলিউড তারকা দেব, আবির চ্যাটার্জি, অঙ্কুশ, যীশু সেনগুপ্তসহ অনেকের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেও অভিনয় করেছেন সায়ন্তিকা। ‘নাকাব’ শিরোনামে এ সিনেমা যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল। ২০২৩ সালে বাংলাদেশের জায়েদ খানের বিপরীতে ‘ছায়াবাজ’ সিনেমায় শেষবার দেখা যায় সায়ন্তিকাকে। এরপর নতুন কোনো সিনেমায় নাম লেখাননি এই অভিনেত্রী।

 

ডিসি/আপ্র/১৬/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দ্বিতীয়বার হুমকিতে আতঙ্ক, রোহিত শেট্টির কাছে এবার ২০ কোটি টাকা দাবি
২৯ জুন ২০২৬

দ্বিতীয়বার হুমকিতে আতঙ্ক, রোহিত শেট্টির কাছে এবার ২০ কোটি টাকা দাবি

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টিকে ফের প্রাণনাশের হুমকি ও মোটা অঙ্কের অর্থ দাবির অভিয...

উত্তরবঙ্গের আয়ুষের হাতে সারেগামাপার সেরার মুকুট
২৯ জুন ২০২৬

উত্তরবঙ্গের আয়ুষের হাতে সারেগামাপার সেরার মুকুট

টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হলো জি বাংলার জনপ্রিয় সঙ্গীতভিত্তিক প্রতিযোগিতা ‘সারেগামাপা’-এর বহুল আ...

আবারও একসঙ্গে সঞ্জয়-নোরা ফাতেহি, আসছে ‘চ্যাম্পিয়ন’
২৭ জুন ২০২৬

আবারও একসঙ্গে সঞ্জয়-নোরা ফাতেহি, আসছে ‘চ্যাম্পিয়ন’

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশি-আম...

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী
২৭ জুন ২০২৬

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক, তখন ভিন্ন বার্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট বিতর্ক ও হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি ট্রাইব্যুনালকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার একটি প্রচেষ্টা। আপনি কি মনে করেন চিফ প্রসিকিউটরের মন্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে