গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৪১ বছরে না ফেরার দেশে অভিনেতা সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১২ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৭ এএম ২০২৬
৪১ বছরে না ফেরার দেশে অভিনেতা সিদ্ধার্থ
ছবি

দক্ষিণ ভারতের টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ ভারতের টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে।

সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় মালায়লাম অভিনেত্রী সিমা জি নায়ের এই দুঃসংবাদ জানান। তিনি লেখেন, দীর্ঘ দুই বছর ধরে সিদ্ধার্থের সুস্থতার জন্য চেষ্টা করেছেন তিনি, তবে শেষ পর্যন্ত সব আশা নিভে গেছে।

সহকর্মী কিশোর সত্য জানান, সিদ্ধার্থ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং তার চিকিৎসার দেখাশোনা করছিলেন সিমা জি নায়ের। মালায়লাম টেলিভিশন নাটকের দর্শকদের কাছে তিনি ছিলেন পরিচিত ও জনপ্রিয় মুখ।

কেরালার ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম নেওয়া সিদ্ধার্থ ভেনুগোপাল কলেজজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। ক্যারিয়ারের শুরুতে উপস্থাপক হিসেবে কাজ করলেও পরে ‘কস্তুরীমান’ ও ‘ভাগ্যজাতকম’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

মৃত্যুকালে তিনি মা, ছোট ভাই এবং অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।
সানা/আপ্র/১৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই