গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ভালো লাগার কথা জানালেন রাইমা সেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ১৮:০৫ এএম ২০২৬
ভালো লাগার কথা জানালেন রাইমা সেন
ছবি

ছবি সংগৃহীত

টালিউডের অন্যতম অভিনেত্রী রাইমা সেন। বেশ বেছে বেছে সিনেমা করেও ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা করে নিয়েছেন। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে রাইমার নতুন সিনেমা ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা পরিচালিত এ সিনেমাটি আগামী ২৯ মে মুক্তি পেতে চলেছে। 

এ সিনেমায় অদিতির চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। এছাড়াও আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ। ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ সিনেমা ছাড়াও চলতি মাসেই আরও একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর।

টালি মেগাস্টার জিতের সঙ্গে জুটি বেঁধে রাইমা সেন অভিনয় করেছেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। জানা যায়, এটি মুক্তি পাবে আগামী ২৭ মে। এবার দেখার পালা এ দুটি সিনেমা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে কিনা। 

‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ সিনেমাটি উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। এ প্রোডাকশন হাউসের সঙ্গে অভিনেত্রীর এটি প্রথম কাজ। 


অন্যদিকে রাইমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে খুব খুশি পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা। কারণ এই প্রথম সেন পরিবারের সঙ্গে কাজ করলেন তারা। বিষয়টি স্যোশাল মিডিয়ায় নিজের পোস্টে উল্লেখ করেন শিবপ্রসাদ। 

কিন্তু অন্যদিকে রাইমাও যে কতটা আপ্লুত উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করতে পেরে, সেটিও বোঝা যায় অভিনেত্রীর করা একটি পোস্ট থেকে। শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে সামাজিক মাধ্যমে দুটি ছবি পোস্ট করেছেন রাইমা সেন। 

 সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন ২৫ বছর পর যখন ওরা অবশেষে আমাকে নিয়ে ভেবেছে, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। কি করব আমি বুঝতে পারছিলাম না। কারণ ওদের সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছিলাম। 


তিনি বলেন, আমি ভেবেছিলাম ওরা ভীষণ কঠোর ডিরেক্টর, কিন্তু যেদিন নন্দিতা রায়ের সঙ্গে দেখা হলো, সেদিন মনে হলো একদম অন্যরকম একজন মানুষকে দেখলাম আমি, যিনি আমার মায়ের মতোই। 

রাইমা আরও বলেন, নন্দিতাদি ভীষণ শান্ত দয়ালু প্রকৃতির মানুষ। কাজের পুরো সময়টাই আমার খুব খেয়াল রেখেছেন তিনি। অন্যদিকে শিবপ্রসাদ সহজ-সরল একজন মানুষ। 

এই দুই পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব সুন্দর। বাকি যারা ছিলেন, তাদের মধ্যেও এতটা ভালো সম্পর্ক ছিল যে, কখন শুটিং শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এত কাজ করার পরও কখনো ক্লান্ত লাগেনি। 

সত্যি ভীষণ ভালো অভিজ্ঞতা আমি বারবার ওদের সঙ্গে কাজ করতে চাই বলে জানান এ অভিনেত্রী।

 

ডিসি/আপ্র/০২/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে