গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

মিষ্টি হাসিতে মেহজাবীনের বড়দিনের শুভেচ্ছা

Arifur Rahman

Arifur Rahman

প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:০৪ এএম ২০২৬
মিষ্টি হাসিতে মেহজাবীনের বড়দিনের শুভেচ্ছা
ছবি

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এসে গেছে। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হবে এই মহোৎসব। এ উপলক্ষে দেশজুড়েও চলছে নানা প্রস্তুতি ও আনন্দঘন আয়োজন।

বড়দিনের উৎসবের রঙ লেগেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও। শোবিজ তারকারাও মেতেছেন আনন্দ আর উদ্‌যাপনে। সেই আনন্দে শামিল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। বড়দিনের আবহে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে তিনি ছড়িয়ে দিয়েছেন মুগ্ধতা ও সম্প্রীতির বার্তা।


বুধবার মেহজাবীন প্রকাশ করেছেন একগুচ্ছ ছবি। ছবিগুলোতে তাকে দেখা যায় সম্পূর্ণ বড়দিনের উৎসবমুখর সাজে। পরনে বড়দিনের চিরচেনা লাল রঙের সোয়েটার, আর মাথায় সবুজ রঙের ক্রিসমাস হ্যাট—যা পুরো মুহূর্তটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আনন্দময়।

এ সময় মেহজাবীনকে মিষ্টি হাসিতে বেশ প্রাণবন্ত দেখা যায়। আলোকসজ্জায় মোড়ানো ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে। উৎসবের এই আনন্দঘন পরিবেশে তার মায়াবী হাসি সহজেই মন ছুঁয়ে যায় ভক্তদের।

ছবির ক্যাপশনে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘বড়দিন উদযাপনকারী সকল বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি।’

অভিনেত্রীর এই আন্তরিক শুভেচ্ছাবার্তাকে ধর্মীয় সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত হিসেবে দেখছেন ভক্তরা। পোস্ট প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই তার পোস্টে দেখা যায় হাজার হাজার লাইক ও মন্তব্যের প্রতিক্রিয়া।

এদিকে বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়েছে জাতীয় পর্যায়েও। শুভ বড়দিন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে আয়োজন করা হয়েছে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই