গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

মুসলিম লিগ ও ভিসিকে’র সমর্থন পাচ্ছেন বিজয়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১১:০২ এএম ২০২৬
মুসলিম লিগ ও ভিসিকে’র সমর্থন পাচ্ছেন বিজয়
ছবি

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আর কোনো বাধা রইলো না অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের -ছবি ইন্ডিয়া টুডে

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আর কোনো বাধা রইলো না অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের। শনিবার (৯ মে) বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর নিঃশর্ত সমর্থন পাওয়ার পর সরকার গঠনের পথ চূড়ান্ত হয়েছে। 

এর মাধ্যমেই গত চার দিন ধরে চলা চরম রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

তিন দিনে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেও প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে না পারায় বিজয়ের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 

দুই আসন বিশিষ্ট ভিসিকে এবং আইইউএমএল-এর সমর্থন আগে অনিশ্চিত থাকায় সরকার গঠন নিয়ে চাপে ছিলেন ‘জানা নায়াগান’ খ্যাত বিজয়। তবে শনিবার তারা সমর্থন জানানোয় বিজয়ের পক্ষে এখন মোট ১২০ জন বিধায়ক রয়েছেন।

 

এতে চার দিনের রাজনৈতিক দরকষাকষির অবসান ঘটলো, যেখানে তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ডিএমকে ও এআইএডিএমকের মতো দীর্ঘদিনের শক্তিকে পেছনে ফেলে একক বৃহত্তম দল হিসেবে ১০৮ আসনে উঠে আসে। তবে বাস্তবে টিভিকের আসন সংখ্যা ১০৭, কারণ বিজয় যে দুটি আসনে জয়ী হয়েছেন, তার মধ্যে একটি তাঁকে ছাড়তে হবে।

চূড়ান্ত সমীকরণে দাঁড়াচ্ছে- ১০৭ (টিভিকে) + ৫ (কংগ্রেস) + ৪ (বাম) + ২ (ভিসিকে) + ২ (আইইউএমএল) = ১২০

দুই দশকের পুরনো মিত্র ডিএমকে ছেড়ে সবার আগে বিজয়কে সমর্থন জানিয়েছিল ৫ আসন পাওয়া কংগ্রেস। শুক্রবার ৪ বিধায়ক নিয়ে সমর্থন দেয় বাম দলগুলো। 

সবশেষে ভিসিকে ও আইইউএমএল-এর আনুষ্ঠানিক সমর্থনে বিজয় এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-এর ম্যাজিক ফিগার ছাড়িয়ে ১২০-এ পৌঁছেছেন। খুব দ্রুতই তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।


সানা/ডিসি/আপ্র/৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই