গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ১৫:০৯ এএম ২০২৬
ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’
ছবি

ছবি সংগৃহীত

ওটিটিতে আসছে রোজার ঈদে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে খুব শিগগিরই দেখা যাবে তারকাবহুল এই সিনেমাটি। 

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে তা জানানো হয়েছে। সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছে হইচই বাংলাদেশ। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়। 

সেখানে লেখা, ঈদের শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছায়াছবি এবার আসছে হইচই-তে। ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, ‘এই যাত্রার গন্তব্য জানেন? বলতে পারবেন কী আসতে চলেছে হইচই-তে?’ 

পোস্টটি সামাজিক মাধ্যমে আসার পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ওটিটিতে আগুন ধরিয়ে দেবে।


নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এবং তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর থেকেই দেশের সিনেমা হলগুলোতে ব্যাপক সাড়া পায়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি ব্যাপক প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য কুড়িয়েছে। সিনেমাটি মুক্তির মাত্র ৪১ দিনেই ১২ কোটি টাকার ঘর পার করে। 

 

এছাড়া কিছু সূত্রের দাবি, মুক্তির ৫৬তম দিনে সিনেমাটির বক্স অফিস কালেকশন ১৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন দেশের একঝাঁক শীর্ষ তারকা। 

 

এর বিভিন্ন চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক, জাকিয়া বারী মম, শ্যামল মওলা ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের। 

বুড়িগঙ্গা টকিজ, ডোপ প্রোডাকশন ও হইচই স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির ওটিটি মুক্তির সুনির্দিষ্ট তারিখ জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা প্রেমীরা।

 

ডিসি/আপ্র/১৬/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই