গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

কেন সাদা-কালো স্যুট পরেন মুখ্যমন্ত্রী বিজয়!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ২০:৩৯ এএম ২০২৬
কেন সাদা-কালো স্যুট পরেন মুখ্যমন্ত্রী বিজয়!
ছবি

ছবি সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির পোশাক নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ভেস্তি-শার্টের পরিবর্তে কালো রঙের প্যান্টস্যুট পরে উপস্থিত হওয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। এবার সেই পোশাক নির্বাচনের কারণ নিজেই ব্যাখ্যা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

সোমবার (১ জুন) তিরুচিরাপল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিজয় বলেন, সম্প্রতি তার পরা নতুন ধরনের স্যুট নিয়ে অনেক আলোচনা হচ্ছে।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই জানতে চাইছেন আমি কেন স্যুট পরছি। কোট-স্যুট কি শুধু ক্ষমতাবানদের জন্য? আমরা কি তা পরতে পারি না? আমি নানা রঙের পোশাক পরছি না। শুধু কালো ও সাদা রঙ ব্যবহার করছি, ঠিক আমাদের হৃদয়ের মতো।

বিজয়ের ভাষ্য, কালো ও সাদা রঙ বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি প্রতীকী বার্তা। তিনি বলেন, আমি সব বিষয়ে স্বচ্ছ ও সরল থাকতে চাই। কালো-সাদার মতোই আমার অবস্থান পরিষ্কার থাকবে।

তার এই বক্তব্যে জনসভায় উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তিনি আরো বলেন, দীর্ঘ ব্যাখ্যা দেওয়া বা অপ্রয়োজনীয় কথা বলা তার পছন্দ নয়। সবাই জানেন, বেশিরভাগ সভায় আমি ২০ মিনিটের বেশি কথা বলি না, যোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন বিজয়ের পরা কালো স্যুটটি ডিজাইন করেছিলেন ফ্যাশন ডিজাইনার জাফির ও শাদাব। শপথ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তারা লিখেছিলেন, এটি একটি গর্বের ঐতিহাসিক মুহূর্ত। তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিজয় জোসেফকে অভিনন্দন। শপথ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি আমাদের কালো স্যুট পরিধান করেছেন তিনি। এর অংশ হতে পেরে আমরা সম্মানিত।

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সাদা শার্ট ও ভেস্তি নেতাদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে পরিচিত। সেই প্রথা ভেঙে পশ্চিমা ধাঁচের স্যুট বেছে নেওয়ায় বিজয়ের পোশাক বিশেষভাবে নজর কেড়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়ে বিজয় তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দলটি ১০৮টি আসনে জয়লাভ করে। পরে জোটসঙ্গীদের সমর্থনে সরকার গঠন করে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এসি/আপ্র/০৩/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই