গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অপু বিশ্বাসকে সোনার কলস দিলেন সাগর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ২০:৪২ এএম ২০২৬
অপু বিশ্বাসকে সোনার কলস দিলেন সাগর
ছবি

ছবি সংগৃহীত

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে বিশেষ সম্মাননা হিসেবে একটি সোনার কলস উপহার দেওয়া হয়েছে। দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে তার ভাইরাল পারফরম্যান্সের পর এই ব্যতিক্রমী সম্মাননা প্রদান করা হয় বলে জানা গেছে।

অনুষ্ঠানে বগুড়ার মমইন এলাকায় অনুষ্ঠিত দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অপু বিশ্বাসের পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এর আগে ৬ এপ্রিল মহড়ার সময় তিনি ফরিদুর রেজা সাগরের কাছে একটি ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন, যা তখন তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে সেই ইচ্ছাকে ঘিরেই ২ জুন চ্যানেল আই বিশেষ আয়োজন করে এবং অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর তার হাতে সোনার কলস তুলে দেন।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেন, শিল্পী মানেই ভালোবাসা ও সম্মানের কাঙাল। তিনি জীবনে কখনো অর্থবিত্তের হিসাব করেননি, বরং মানুষের ভালোবাসাই তার পথচলার মূল শক্তি।

ঘটনার দিন তিনি জিমে ছিলেন বলে জানান অপু বিশ্বাস। পরে সাংবাদিক আবদুর রহমানের ফোন পেয়ে দ্রুত চ্যানেল আই কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি ভিন্নধর্মী আয়োজনের আভাস পেলেও কী ঘটতে যাচ্ছে তা বুঝতে পারেননি।

অপু বিশ্বাস লিখেছেন, “হঠাৎ দেখি সাগর ভাইয়ের হাতে একটি সোনার কলস। সেটি আমার জন্যই। কিছুক্ষণের জন্য আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। সত্যি বলতে, মনে হচ্ছিল এটা কি সত্যিই ঘটছে।”

তিনি ফরিদুর রেজা সাগরকে অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন, চ্যানেল আই তার কাছে শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি আবেগের জায়গা। জীবনের বিভিন্ন সময়ে সাগরের স্নেহ ও পরামর্শ পেয়েছেন বলেও জানান তিনি।

সোনার কলসটির মূল্য প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এর মূল্য সোনায় মাপা গেলেও তার কাছে এটি ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতির প্রতীক।

তিনি আরো বলেন, জীবনে পাওয়া অসংখ্য পুরস্কারের মধ্যে এটি তার কাছে সবচেয়ে আবেগঘন ও স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে।

তার এই অভিজ্ঞতা ও সোনার কলস প্রাপ্তি নিয়ে বিশেষ অনুষ্ঠানটি চ্যানেল আইতে ৫ জুন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
সানা/আপ্র/৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই