গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

নির্বাচনী হলফনামা

মেঘনা আলমের গয়না-গাড়ি নেই, পেশায় রাজনৈতিক প্রশিক্ষক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৫৯ এএম ২০২৬
মেঘনা আলমের গয়না-গাড়ি নেই, পেশায় রাজনৈতিক প্রশিক্ষক
ছবি

ছবি সংগৃহীত

মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাব। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।

এ নির্বাচনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন মেঘনা আলম।

এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। গত ২৮ ডিসেম্বর এ আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

জমা দেওয়া হলফনামার তথ্যে দেখা গেছে, মেঘনা আলম পেশায় রাজনৈতিক প্রশিক্ষক। তার শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক শিক্ষা বিষয়ে বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ সনদপ্রাপ্ত।

আয়ের উৎসে মেঘনা আলম উল্লেখ করেছেন, ব্যবসা থেকে বছরে আয় করেন ৫ লাখ ৩০ হাজার টাকা। আর নগদ টাকা আছে ২২ হাজার ৪৬৮ টাকা।

তিনি আরো জানিয়েছেন, সিটি ব্যাংকে তার ১ লাখ ১৫ হাজার টাকার এফডিআর করা আছে। ক্রেডিট কার্ডে ১ লাখ ৫ হাজার ৮৭ টাকা দায় আছে।

সর্বশেষ আয়কর রিটার্নে তিনি ২৯ লাখ ৬৮ হাজার ৩৮১ টাকার সম্পদের বিবরণ দিয়েছেন। আয়কর দিয়েছেন ৮ হাজার টাকা।

হলফনামায় আরো বলা আছে, মেঘনা আলমের অকৃষি জমি আছে শূন্য দশমিক ৬৫২৫ শতাংশ।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মেঘনা আলম ছাড়াও এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর একই সঙ্গে সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

ওআ/আপ্র/১/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই