গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিনেমা মেল ডমিনেটিং বলে কার উপর ক্ষোভ ঝাড়লেন সুষমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৩ এএম ২০২৬
সিনেমা মেল ডমিনেটিং বলে কার উপর ক্ষোভ ঝাড়লেন সুষমা
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ে দীর্ঘদিন। নন্দিত অভিনেত্রী সুষমা সরকার কাজ করেছেন মঞ্চ, টেলিভিশন ও সিনেমায়। প্রতিটি চরিত্রে নিজেকে মেলে ধরার ক্ষমতা তাকে আলাদা করেছে। কখনো নেতিবাচক, কখনো ইতিবাচক চরিত্রের অভিনয়শিল্পী হিসেবে দর্শকের নজর কেড়েছেন সুষমা, কুড়িয়েছেন প্রশংসা। তবে বড় পর্দায় শক্তিশালী নারী চরিত্র না পেয়ে মৃদু ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী।

‘সিনেমাগুলো মেল ডমিনেটিং’! টিভিনাটকের অনুষ্ঠানে সিনেমা প্রসঙ্গে কথাটি বলেছেন সুষমা সরকার। কিন্তু এই মন্তব্যে কাকে দুষলেন অভিনেত্রী? নতুন বছরে দীপ্তর নতুন মেগা সিরিয়াল ‘পরম্পরা’র সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ৩ জানুয়ারি থেকে ধারাবাহিকটি দেখানো হবে দীপ্ততে। সেখানে দেখা যাবে সুষমাকে। তার ক্যারিয়ারে যুক্ত হবে আরো এক ধারাবাহিক। কিন্তু সিনেমায় কেন শক্তিশালী চরিত্রে দেখা যাচ্ছে না তাকে? এমন প্রশ্নে দীর্ঘ জবাব দেন এই অভিনেত্রী।

গত ২৯ ডিসেম্বর সোমবার সকালে কারওয়ান বাজারে দীপ্ত টেলিভিশন কার্যালয়ে সংবাদমাধ্যমকে  সঙ্গে একান্ত আলাপে সুষমা সরকার জানান, সিনেমায় কেন তাকে কম দেখা যায়। তিনি বলেন, বর্তমানে সিনেমাগুলো অনেকটাই পুরুষপ্রধান বা ‘মেল ডমিনেটিং’ হয়ে উঠেছে। শাকিব খান, আফরান নিশো বা সিয়ামকে কেন্দ্র করেই বেশিরভাগ সিনেমা নির্মিত হচ্ছে, যেখানে নারী চরিত্রের তেমন ভূমিকা থাকে না। এ ছাড়া আমার বয়সী চরিত্রের জন্য সিনেমায় প্রতিযোগিতাও অনেক বেশি। তাই ভালো চরিত্র না পেলে সিনেমায় কাজ করা হয়ে ওঠে না।

সুষমা সরকারকে দেখা যাবে কেএম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনাপাওনা’য়। এ ধারাবাহিকে তার চরিত্রটি বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এসি/আপ্র/০৩/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই